রবিবার , ১০ নভেম্বর ২০২৪ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

স্বাভাবিক জিরো পয়েন্ট, সতর্ক অবস্থানে পুলিশ

প্রতিবেদক
editor
নভেম্বর ১০, ২০২৪ ১০:৫৩ পূর্বাহ্ণ

গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে পাল্টাপাল্টি সমাবেশ দিয়েছে আওয়ামী লীগ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ (রোববার) দুপুরের পর থেকে উভয় সমাবেশের কার্যক্রম শুরু হবে। তবে সমাবেশ ঘিরে এখনো স্বাভাবিক রয়েছে জিরো পয়েন্ট এলাকার পরিস্থিতি। এর পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে পুলিশও। রোববার (১০ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই স্বাভাবিক রয়েছে জিরো পয়েন্টসহ আশপাশের সড়কের পরিস্থিতি। যানবাহন চলাচলসহ স্বাভাবিকভাবেই সাধারণ মানুষকে চলাফেরা করতে দেখা গেছে।

এ ছাড়া, জিরো পয়েন্ট ঘিরে কিছু উৎসুক জনতার উপস্থিতি লক্ষ্য করা গেছে। এদিকে সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে দেখা গেছে পুলিশকে। সচিবালয় রোডের সামনে উল্লেখযোগ্য পরিমাণে পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজনের উপস্থিতি রয়েছে। এ ছাড়া, পুলিশের একটি সাঁজোয়া যানও রাখা হয়েছে। সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে ডিএমপির একজন পুলিশ সদস্য বলেন, আমাদের কয়েক প্লাটুন পুলিশ সদস্য নিরাপত্তায় কাজ করছে। জিরো পয়েন্টের প্রত্যেকটা মোড়ে আমাদের সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে অবস্থান করছে।

সিভিল ড্রেসে সব বাহিনীর লোকবলই রয়েছে। আজকের কর্মসূচি উপলক্ষ্যে সকাল থেকে রাত পর্যন্ত আমরা অবস্থান করব। এর আগে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সমবেত হওয়ার ডাক দিয়ে রোববার বিকেল ৩টায় গুলিস্তানের জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের সমবেত হওয়ার নির্দেশনা দেয়। এর পাল্টা কর্মসূচি হিসেবে স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে একইস্থানে গণজমায়েতের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত