রবিবার , ৩ নভেম্বর ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বাঘায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়

প্রতিবেদক
editor
নভেম্বর ৩, ২০২৪ ১১:৩৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার বাঘা (রাজশাহী) : রাজশাহীর বাঘা উপজেলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার। রোববার ( ৩ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে। সভায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। এছাড়া, সরকারি সেবা প্রদান, মাদক ও হ্যাকারদের তৎপরতা বন্ধে আলোচনা হয়। উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন, আপনাদের সহযোগিতায় সকল দপ্তরে সেবার মান বৃদ্ধির চেষ্টা অব্যাহত থাকবে।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক সমকালের বাঘা প্রতিনিধ আবদুল লতিফ মিঞা, দৈনিক নয়া দিগন্ত ও দৈনিক রাজবার্তার বাঘা প্রতিনিধি আসলাম আলী, সাংবাদিক আমানুল হক আমান,আখতার রহমান, আশরাফুল আলম, মোস্তাফিজুর রহমান, আবদুল কাদের নাহিদ ও এম ইসলাম দিলদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, প্রতিবন্ধী সাহায্য ও সেবা কেন্দ্রের অফিসার মুনসুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহমুদুর রহমানসহ বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকরা।

সর্বশেষ - অন্যান্য