স্পোর্টস ডেস্ক : ক্রিজে নামার পর থেকেই অনেকটা ওয়ানডে মেজাজে খেলছিলেন নাজমুল হোসেন শান্ত। সেঞ্চুরির দোড়গোড়ায় গিয়ে কিছুটা ধীরেলয়ে ব্যাটিংয়ে যেন অপেক্ষা বাড়ালেন। শেষপর্যন্ত অপেক্ষা আর আক্ষেপে পুড়তে দিলেন না। ক্যারিয়ারের অষ্টম ও চলতি বছর তৃতীয়বারের মতো সেঞ্চুরি তুলে নিলেন মোটে ১১২ বল মোকাবিলায়।
যদিও শতক হাঁকানোর এক বল পরই ম্যাকব্রেইনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফিরে গেছেন টাইগার কাপ্তান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৫৪৫ রান। লিড বেড়ে দাঁড়িয়েছে ২৫৯ রান। ক্রিজে মেহেদী হাসান মিরাজের সঙ্গে আছেন হাসান মুরাদ।


















