মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

শাহরুখের জন্মদিনের পার্টিতে থাকছেন যারা

প্রতিবেদক
editor
অক্টোবর ২৯, ২০২৪ ১১:৫৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বলিউডের কিং খান শাহরুখের বয়স যে ষাট ছুঁই ছুঁই, তা বোঝা কঠিন। যে শাহরুখ এখনও একবার হাসলে ঝড় ওঠে আট থেকে আশির নারী হৃদয়ে, সেই শাহরুখই পা দেবেন এবার উনষাটে! আগামী ২ নভেম্বর ৫৮ বসন্ত পার করবেন বলিউড বাদশাহ। আর সে উপলক্ষ্যেই এবার বড় এক পার্টির আয়োজন করছেন নিজের বাসা মান্নাতে।

শোনা যাচ্ছে শাহরুখ এত বড় এক পার্টি দিতে চলেছেন, যা এর আগে বলিউড দেখেনি। সেখানে অতিথির তালিকাও নাকি বেশ লম্বা। সূত্রের খবর অনুযায়ী, শাহরুখের এই পার্টিতে আসতে পারেন ২৫০ জন অতিথি। যার মধ্যে রয়েছেন রণবীর সিং, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, করণ জোহর, রণবীর কাপুর, কাজল, অজয় দেবগণের মতো তারকারা।

তবে শুধু দেশের নয়, শোনা যাচ্ছে, বিদেশ থেকেও উড়ে আসতে পারেন বেশ কিছু তারকা। এমনকি, দেশ ও বিদেশের ব্যবসায়ীরাও থাকতে পারেন শাহরুখের এই জমজমাট বার্থডে পার্টিতে। শাহরুখের এই উনষাটের জন্মদিনে থাকবে বিশেষ থিম।

অতিথিদের নাকি সাজতে হবে তার ছবির চরিত্র অনুযায়ী, ইতোমধ্যেই নাকি ডিনারের মেনু ঠিক করে ফেলেছেন শাহরুখের স্ত্রী গৌরী খান। কেননা, এই পার্টির সব কিছু প্ল্যানিং করছেন গৌরী নিজেই। শোনা যাচ্ছে, পার্টিতে থাকবে সুহানা ও আরিয়ানের বিশেষ পারফরম্যান্স।

এদিকে শোনা যাচ্ছে, সুজয় ঘোষের পরিচালনাতে বড়পর্দায় আসছেন শাহরুখ ও সুহানা। তবে শাহরুখের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন সিদ্ধার্থ আনন্দ।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

বিয়ের পরিকল্পনার মাঝেই বিচ্ছেদ বিজয়-তামান্নার

রাষ্ট্রপক্ষের আপিল খারিজ, তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায় বহাল

ভোট পারফেক্ট করাই এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা

নববর্ষ সামনে রেখে নিরাপত্তা বাড়ানো হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

পাপুয়া নিউগিনিতে ভূমিধসে মাটিচাপা দুই হাজারের বেশি মানুষ

একে অপরকে হেয় করে কথা বলা বন্ধ করুন, জুলাই অংশীদারদের এবি পার্টি

সোমবার দলগুলোর কাছে জাতীয় সনদ পাঠানো হবে : আলী রীয়াজ

রাজশাহীতে ভটভটি ও ট্রাকের সংঘর্ষে নিহত ২

হাসিনার ‘হেভিওয়েট’ মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ জন ট্রাইব্যুনালে

চীন সফরে যাচ্ছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা