রবিবার , ২০ অক্টোবর ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

মন খারাপে যে ধ্যানে মগ্ন হন ফারিণ

প্রতিবেদক
editor
অক্টোবর ২০, ২০২৪ ২:৪৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। অভিনয়ের পাশাপাশি ভালো গানও করেন তিনি। গান নিয়ে রয়েছে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা। গেছেন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মঞ্চে। রাতারাতি সুপার হিট সেই গান। আবারও চমকে দিলেন ফারিণ। তাও আবার ইংরেজিতে! ১৮ অক্টোবর মধ্যরাতের প্রথম প্রহরে সামাজিকমাধ্যমে প্রকাশ করলেন একটি সেল্ফমেড ভিডিও। যেখানে দেখা যায় আলো-আঁধারি মেখে বিষণ্নমুখে আপন খেয়ালে অভিনেত্রী গাইছেন ল্যাবরিন্থের ‘জেলাস’ গানটি।

এই গানের ভিডিওটি মুহূর্তে ছড়িয়ে পড়ে। অনেকেই তার গায়কীর প্রশংসা করেন। তবে তারচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় গানটির সঙ্গে ফারিণের লম্বা বার্তা। জানান দিলেন নিজের ভেতর উপলব্ধির কথা। তাসনিয়া ফারিণ বলেন, গান গাওয়া আমার জন্য এক ধরনের থেরাপি। যখনই মন খারাপ থাকে, এই ধরনের ধ্যানে মগ্ন হয়ে যাই। অভিনেত্রী জানান, সাম্প্রতিক সময়ে তার জীবনে অনেক কিছুই ঘটেছে। সেই সব বিশৃঙ্খলার মাঝে তিনি হারিয়ে ফেলেছিলেন তার সবচেয়ে মূল্যবান বন্ধু সংগীতকে।

ফারিণের কথায়, সংগীত আমার সবচেয়ে মূল্যবান বন্ধু। যে সব সময়, ভালো-মন্দে, পাশে ছিল। এই মধ্যরাতের সেশন আবারও মনে করিয়ে দিলো, বেঁচে থাকার জন্য আমাকে গাইতেই হবে। আমি যেন মানুষের মতো চলতে-ফিরতে পারি, তার জন্য এই গানটা দরকার। শেষ করলেন অন্যদের প্রতি কঠিন বার্তা দিয়ে। তিনি বলেন, জীবন যতই ব্যস্ত হয়ে উঠুক না কেন, সেই জিনিসটাকে হারাতে দিও না, যেটা তোমাকে জীবিত রাখে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

গাজায় ৩০ ফিলিস্তিনি নিহত, তবু ট্রাম্প বললেন— ‘যুদ্ধবিরতি ঝুঁকিতে নেই’

রাজশাহীতে বিএনপি নেতা মিনুর বাড়িতে হামলার ঘটনায় লিটনের নামে মামলা

জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারিতে ছিল নারীরা: ড. ইউনূস

বাংলাদেশ নিয়ে উদ্বেগ জানিয়ে ব্লিঙ্কেনকে ২২ সিনেটরের চিঠি

সন্দ্বীপে নিরাপদ যোগাযোগ গড়ে না ওঠা লজ্জার : প্রধান উপদেষ্টা

উপজেলার উন্নয়নে শতকোটি টাকার বরাদ্দ এনেছি : সমবায় প্রতিমন্ত্রী দারা

শহীদ হাদির কবর দেখতে মানুষের ভিড়, রাতেও থাকবে পুলিশি প্রহরা

মোদীর কাছে কোন কোন মন্ত্রণালয় চাইলেন নীতিশ-নাইডু

বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ‘কর্নেল অব দ্য রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান