সোমবার , ১৪ অক্টোবর ২০২৪ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাশেদ খান মেনন ও মমতাজের ব্যাংক হিসাব জব্দ

প্রতিবেদক
editor
অক্টোবর ১৪, ২০২৪ ৩:২৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেনন এবং সাবেক সংসদ সদস্য ও শিল্পী মমতাজ বেগমের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ। তাদের উভয়ের পরিবার এবং স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তির অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে বলে জানা গেছে।

বিএফআইইউ জানায়, মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ২৩(১)(গ) ধারার আওতায় এ নির্দেশনা দেওয়া হয়েছে। মেনন ও মমতাজের নামে কোনো লকার সুবিধা থাকলে তার ব্যবহার রহিত করতে বলা হয়েছে। এছাড়া রাশেদ খান মেনন ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং শিল্পী মমতাজ বেগম ও তার স্থার্থ-সংশ্রষ্ট ব্যক্তি ও মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে হিসাবের তথ্য, কেওয়াইসি, হিসাব খোলার ফরম ও শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী ২ দিনের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

সর্বশেষ - অন্যান্য