শনিবার , ১২ অক্টোবর ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

নতুন জীবনের ছবি প্রকাশ্যে, দোয়া চাইলেন শিলা

প্রতিবেদক
editor
অক্টোবর ১২, ২০২৪ ১২:২৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন অভিনেত্রী শিরিন শিলা। গতকাল (১০ অক্টোবর) রাতে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে তার বিয়ের আসর বসেছিল। তার স্বামীর নাম আবিদুল মোহাইমিন সাজিল। পেশায় তিনি একজন ফার্মাসিস্ট। শিরিন শিলা জানান, ছয় বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন তিনি। এরপর দুই পরিবারের সদস্যদের নিজেদের পছন্দের কথা জানান। এরপর পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত নেন তারা।

নতুন জীবনের ছবি প্রকাশ্যে, দোয়া চাইলেন শিলা

(১১ অক্টোবর) ফেসবুকে বিয়ে ছবি পোস্ট করেছেন শিরিন শিলা। সঙ্গে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ কবুল। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ শিরিন শিলা আরও বলেন, ঘরোয়াভাবে আমরা বিয়ের রেজিস্ট্রি করেছি। একটু সময় নিয়ে অনুষ্ঠান করার ইচ্ছা রয়েছে। তখন ইন্ডাস্ট্রির সবাইকে নিয়ে বড় আয়োজন করব। শিরিন শিলা অভিনীত প্রথম সিনেমা ‘হিটম্যান’। এরপর ‘ক্ষণিকের ভালোবাসা’, ‘মিয়া বিবি রাজি’, ‘মন জানে না মনের ঠিকানা’, ‘শেষ বাজি’ সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী।

সর্বশেষ - অন্যান্য