বুধবার , ৯ অক্টোবর ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের পথে অস্ট্রেলিয়া

প্রতিবেদক
editor
অক্টোবর ৯, ২০২৪ ১২:৪১ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক :  টানা দুই জয়ে সেমিফাইনালের কাছাকাছি চলে গেছে অস্ট্রেলিয়া। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৬০ রানে হারিয়েছে অসিরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি অস্ট্রেলিয়ার টানা ১৩ তম জয়। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রু-এ- তে শীর্ষে আছে অসিরা। গ্রুপের একমাত্র অপরাজিত দলটির রানরেটও অন্যদের চেয়ে অনেক বেশি, ২.৫২৪।

মঙ্গলবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৪৮ রান করে অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে ৮৮ রানে অলআউট হয়ে গেছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড এই বড় হার প্রভাব ফেলেছে রানরেটেও। পাকিস্তানের নীচে নেমে এখন তৃতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। চতুর্থ স্থানে আছে ভারত।

অস্ট্রেলিয়ার হয়ে ভালো ব্যাটিং করেন চার টপঅর্ডার। অধিনায়ক আলিসা হিলি ২০ বলে ২৬, বেথ মনি ৩২ বলে ৪০, এলিসি পেরি ২৪ বলে ৩০ ও ফোবি লিচফিল্ড ১৮ বলে ১৮ রান করেন। নিচের দিকে কেউ দুই অংকের ঘর স্পর্শ করতে না পারলেও ৮ উইকেটে অস্ট্রেলিয়ার ঝুলিতে জমা জয় ১৪৮ রান। জবাবে নিউজিল্যান্ডের হয়ে দুই অংক স্পর্শ করেন তিনজন। ওপেনার সুজি বেটস ২৭ বলে ২০, তিনে নামা অ্যামেলিয়া কের ৩১ বলে ২৯ ও আটে নামা লি তাহুহু ১০ বলে ১১ রান করেন। অস্ট্রেলিয়ার ৩টি করে উইকেট নেন মেগান শুট ও অ্যানাবেল সাদারল্যান্ড।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ

ইন্দোনেশিয়ায় যুগলকে রেকর্ড ১৪০টি বেত্রাঘাত, তরুণী অজ্ঞান

বাংলাদেশি গার্মেন্টসের বকেয়া দিচ্ছে না অস্ট্রেলিয়ান কোম্পানি

‘পুষ্পা ২’-এর ট্রেলারে কাঁপছে বিশ্ব, মুক্তি পাচ্ছে বাংলাদেশেও

খোঁজ মিলেছে অভিনেত্রী হিমির নানার

রেকর্ড সংখ্যক পর্যবেক্ষক নিয়ে ঐতিহাসিক নির্বাচন হবে : ইসি

আজ হাসিনার বিরুদ্ধে ২০তম দিনের সাক্ষ্যগ্রহণ

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রক্তচাপ নিয়ন্ত্রণে যে ৫ খাবার উপকারী

নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টা ‌‘যা খুশি লিখতে দ্বিধা করবে না, দাবি পূরণ করার চেষ্টা করব’