সোমবার , ৭ অক্টোবর ২০২৪ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে থেকে গ্রেফতার বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি

প্রতিবেদক
editor
অক্টোবর ৭, ২০২৪ ২:৪৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে থেকে বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহাকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (০৬ অক্টোবর) রাত ৯টার দিকে নগরের লক্ষ্মীপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের পরিদর্শক মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সজীব সাহার বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা আছে। এর মধ্যে তিনটি হত্যা মামলা আছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন সজীব।

তিনি আরও জানান, রাজশাহীতে সজীব তার এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। রাতে তাকে গ্রেফতারের পর নগরীর শাহমখদুম থানায় রাখা হয়েছে। বিষয়টি বগুড়া সদর থানায় জানানো হয়েছে। সোমবার (০৭ অক্টোবর) পুলিশের একটি দল এসে তাকে বগুড়া নিয়ে যাবে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাঈনুদ্দীন বলেন, সজীব সাহাকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। তাকে বগুড়ায় আনা হবে। সজীব সাহার বিরুদ্ধে হত্যা, ভাঙচুরসহ বিস্ফোরক মামলা আছে।

সর্বশেষ - অন্যান্য