শুক্রবার , ৪ অক্টোবর ২০২৪ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বাঘায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
editor
অক্টোবর ৪, ২০২৪ ১২:০৬ পূর্বাহ্ণ

বাঘা (রাজশাহী) সংবাদাতা : রাজশাহীর বাঘায় জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহম্পতিবার (৩ অক্টোবর ) সকাল ১১ টায় উপজেলা স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সাধারণ সস্পাদকও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল ফজল মোহাম্মদ হাসান।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মাহমুদুর রহমান,বাউসা ভোকেশনাল ইনস্টিউটিউট এ্যান্ড বিএম কলেজের সুপারটেনডেন্ট রেজাউল করিম,উপজেলা উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সহকারি সম্পাদক জাফর ইকবাল-সহ উপজেলার সকল উচ্চ বিদ্যালয়,মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,অধ্যক্ষ ও শরীরচর্চা শিক্ষক উপস্থিত ছিলেন।
আগামী অক্টোবর থেকে ৭ ও ৮ অক্টোবর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার ইভেন্ট অনুষ্ঠিত হবে।

পরবর্তীতে জেলা, উপ-অঞ্চল,জাতীয় পর্যায়ের ইভেন্টগুলো রাজশাহীতে অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় সাঁতার,কাবাডি, দাবা ইভেন্টে অংশ নিতে পারবেন শিক্ষার্থীরা। ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা ইভেন্ট আয়োজন করা হবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত