বৃহস্পতিবার , ২৯ মে ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে রাবি ছাত্র আহত

প্রতিবেদক
editor
মে ২৯, ২০২৫ ১০:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক  : রাজশাহীতে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৬টা ৫২ মিনিটে রাজশাহীর হরিয়ান এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম সাজ্জাদ হোসেন। বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র তিনি। পাথরের আঘাতে তার মাথা ফেটে গেছে। তিনি আন্তনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন। রাজশাহী থেকে ঝিনাইদহের শৈলকুপায় যাচ্ছিলেন সাজ্জাদ।

সাজ্জাদের সঙ্গে থাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সোহানুর রহমান সোহান গণমাধ্যমকে জানান, সকাল ৬টা ৪০ মিনিটে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে রওয়ানা হয়। কিছুক্ষণ পর হরিয়ান এলাকায় চলন্ত ট্রেনটিতে বাইরে থেকে পাথর নিক্ষেপ করা হয়।

জানালা খোলা থাকায় পাথরটি গিয়ে সাজ্জাদের মাথায় লাগে। এতে মাথা ফেটে রক্ত বের হয়। তখন সাজ্জাদের সঙ্গে থাকা কয়েকজনের চেষ্টায় রক্ত বন্ধ হয়। পরে ট্রেনের গার্ড ও টিটি গিয়ে স্যাভলন দিয়ে পরিষ্কার করে কোনো রকমে ব্যান্ডেজ করে দেন। কাটা স্থানে একাধিক সেলাই লাগতে পারে বলে ধারণা করছেন তিনি।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান গণমাধ্যমকে বলেন, মধুমতি ট্রেনে আমার থানার পুলিশ থাকে না। অন্য থানার পুলিশ থাকে। ওই ট্রেনে থাকা পুলিশের সঙ্গে আমি যোগাযোগ করে বিস্তারিত জানার চেষ্টা করছি।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত