বৃহস্পতিবার , ৩ অক্টোবর ২০২৪ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

মহালয়ার সাজে বিদ্যা সিনহা মিম

প্রতিবেদক
editor
অক্টোবর ৩, ২০২৪ ১:৩৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : আর মাত্র কয়েকদিন, এরপরই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ (বুধবার) শুভ মহালয়া। এদিন সকালে অনুরাগীদের মহালয়ার শুভেচ্ছা জানালেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। মহালয়ার সাতসকালে সামাজিক মাধ্যমে কিছু ছবি পোস্ট করেন মিম। ছবিতে রীতিমতো দেবীর রূপেই দেখা গেলো মিমকে। সামনে প্রদীপদানি, পদ্মফুল হাতে কর্কশিটের আল্পনার ওপর বসে মিম।

মেঝেতে শাড়ির আঁচল মেলে বসে ফুলসমেত প্রদীপদানি ছুঁয়ে দেখছেন; এরপর ক্যামেরায় বিভিন্ন পোজে তাকালেন। উৎসবের সঙ্গে মিল রেখে মিম পরেছেন হাফ সিল্ক কটনের লাল পাঁড়ের সাদা শাড়ি। নাকে নাকছাবি, হাতের উপরিভাগে হাতবাজু। হাতে শাঁখা, পলা ও বালা, নখে আলতা। গলায় সিতাহার, কপালে সিঁদুর, ঠোঁটে গাঁড় লাল লিপস্টিক। এভাবেই নিজেকে দেবীরূপে সাজিয়ে অনুরাগীদের প্রশংসায় ভাসছেন তিনি।

ফেসবুকে মন্তব্যঘরে একজন লিখেছেন, ‘আপনি সবই পারেন।’ কেউ লিখেছেন, ‘খুব সুন্দর, চমৎকার- এক কথায় নজিরবিহীন।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘একদম মা দুর্গার মতো লাগছে, খুব সুন্দর। আপনাকেও শুভ মহালয়ার শুভেচ্ছা।’ সর্বশেষ মিমকে দেখা গেছে কলকাতার সুপারস্টার জিতের বিপরীতে ‌‌‘মানুষ’ সিনেমায়। এটি নির্মাণ করেছেন বাংলাদেশের সঞ্জয় সমাদ্দার।

সর্বশেষ - অন্যান্য