বৃহস্পতিবার , ৩ অক্টোবর ২০২৪ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

প্রতিবেদক
editor
অক্টোবর ৩, ২০২৪ ১:২১ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : আজ বৃৃহস্পতিবার পর্দা উঠতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে এটি সরে যায়। নতুন করে ভেন্যু নির্ধারণ হয় সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। সেখানেই আজ উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আরব আমিরাতের মাটিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়।

বিশ্বকাপ শুরুর আগে সবশেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারানোর আত্মবিশ্বাস জ্যোতি কাজে লাগাতে চান মূল ম্যাচে, ‘আমি বলবো যে আমাদের দল যেভাবে খেলে এসেছে, শেষ ওয়ার্ম আপ ম্যাচটা যেভাবে খেলেছে পাকিস্তানের বিপক্ষে। সবাই একটা ভালো শেপে দেখেছি। সবার ভেতর যে এনার্জি বা ম্যাচ জেতার যে ক্ষুদা বা বলবো যে প্রত্যেকটা খেলোয়াড় যে একজন আরেকজনকে যেভাবে ব্যাক করেছে মাঠে।’

‘ব্যাটিং ইউনিট অনেক ভালো করেছে, ভালো একটা স্কোর দাঁড় করিয়েছে। বোলাররা অনেক ভালো ব্যাক আপ দিয়েছে। এখনও পর্যন্ত সবকিছু মিলিয়ে যদি চিন্তা করি দল একটা ভালো অবস্থায় আছে। আমরা জয়ের জন্যই খেলবো।’-যোগ করেন তিনি।

স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মারুফা আক্তার, সাথী রানী, মুর্শিদা খাতুন, রিতু মণি, নাহিদা আক্তার, সুলতানা খাতুন, সুবহানা মুস্তারি, ফাহিমা খাতুন, জাহানারা আলম, রাবেয়া খান।

সর্বশেষ - অন্যান্য