বৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

গেটাফেকে হারিয়েছে বার্সেলোনা

প্রতিবেদক
editor
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ১১:৫০ পূর্বাহ্ণ

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় জয়ের ধারা অব্যাহত রেখেছে বার্সেলোনা। এখন পর্যন্ত সাত ম্যাচের সাতটিতেই জয় পেয়েছে তারা। সর্বশেষ গতকাল বুধবার রাতে গেটাফেকে ১-০ গোলে হারিয়েছে কাতালানরা। ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বার্সা। সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১৭।

বুধবার বার্সার ঘরের মাঠে ম্যাচের একমাত্র গোলটি করেন রবার্ট লেওয়ানডস্কি। ১৯ মিনিটে পোল্যান্ড তারকার এই গোলে লিড নেয় বার্সা। চলতি লা লিগা মৌসুমের এটি তার সপ্তম গোল। এখন পর্যন্ত লা লিগায় লেওয়ানডস্কিই সর্বোচ্চ গোলদাতা। ৫ গোল করে দ্বিতীয় স্থানে আছে রিয়ালের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।

এই ম্যাচে অবশ্য শক্তি সঞ্চয় করে রেখেছে বার্সা। গেটাফের বিপক্ষে অনেক তারকাকে খেলাননি কোচ হানসি ফ্লিক। এর মধ্যে ইনজুরির কারণে খেলতে পারেননি মূল গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগান। এছাড়া বিশ্রাম দেওয়া হয়েছে পেদ্রি, দানি ওলমো, ফ্রেংকি ডি জং, রোনাল্ড আরাওহো, ফারমিন লোপেজ ও আন্দ্রিয়েস ক্রিস্টেনসেনকে।

ম্যাচ শেষে লেওয়ানডস্কিকে নিয়ে হান্সি ফ্লিক বলেন, ‘আমার কাছে (লেওয়ানডস্কি) গত ১০ বছরের সেরা নাম্বার ৯। তার কাজ হলো গোলের সামনে এবং বক্সের মধ্যে। সে দুর্দান্ত করছে। আশেপাশের খেলোয়াড়রা শেষবারের মতো পাস দেয় এবং সে এটাকে গোলে পরিণত করে। এছাড়া আজ যখন আপনি গোলটি দেখেন, দেখবেন এটি দুর্দান্ত। এটি প্রথমার্ধে প্রথম ছিল। যখন আমরা দ্রুত খেলি, তিনটি পাস দিয়ে গোল করি। এটাই আমরা দেখতে চাই।’

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

শুধু শাসন নয়, সুসন্তান চাইলে বন্ধু হওয়া জরুরি

ইশতেহার ঘোষণা : দেশের স্বার্থ ও সার্বভৌমত্বই হবে বিএনপির পররাষ্ট্রনীতির মূল ভিত্তি

সৌদি আরবের প্রস্তাব ফিরিয়ে দিলেন ভিনিসিয়ুস

তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি

এবার নাগিন হয়ে ‍সামনে আসবেন শ্রদ্ধা!

টেক্সাসে আকস্মিক বন্যায় ২৮ শিশুসহ মৃটেক্সাসে আকস্মিক বন্যায় ২৮ শিশুসহ মৃত্যু বেড়ে ৮২, এখনো নিখোঁজ অনেকেত্যু বেড়ে ৮২, এখনো নিখোঁজ অনেকে

গাজায় ৩৬৮০০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

রিমান্ডে অসুস্থ পলক হাসপাতালে

দেশে যথেষ্ট সার আছে, কৃত্রিম সংকটের চেষ্টা করলে ডিলারশিপ বাতিল: কৃষি উপদেষ্টা

সচিবালয়ের সামনে এসএসসিতে অকৃতকার্যরা, সব গেট বন্ধ