বৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ঢাকায় ডেঙ্গুতে ১০০ জনের মৃত্যু

প্রতিবেদক
editor
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ১১:২৪ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছর ঢাকায় ১০০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি সেপ্টেম্বর মাসের ২৫ দিনেই ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে রোগী শনাক্ত হয়েছে ১৩ হাজার ৭১৪ জন। রোগী শনাক্তেও বেশি ঢাকা বিভাগ। এ বিভাগে মোট রোগী শনাক্ত হয়েছে ১৪ হাজার ৮১০ জন। আর সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছে সিলেট বিভাগে ২৫ জন। এ বিভাগে কোনো মৃত্যু নেই। মৃত্যু ও রোগী শনাক্তে দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম। এখানে মৃত্যু হয়েছে ১৯ জন এবং রোগী শনাক্ত ৫ হাজার ৯২৮ জন।

বরিশালে মৃত্যু হয়েছে ১৩ জনের, রোগী শনাক্ত ২ হাজার ৩৯৩ জন। খুলনায় মৃত্যু হয়েছে পাঁচজনের এবং রোগী ২ হাজার ১৪ জন। ময়মনসিংহে মৃত্যু একজনের এবং রোগী ৬০৫ জন। রাজশাহীতে রোগী ৪৭৯ জন, রংপুরে ২৫৬ জন এবং সিলেটে ২৫ জন। এই তিন বিভাগে এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা নেই।

এদিকে, বুধবার তার আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো দুজনের মৃত্যু হয়েছে। এই সময়ে রোগী শনাক্ত হয়েছে ৮৫৪ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া দুজনই ঢাকার বাসিন্দা। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ২৬ হাজার ৫৫৫ জন। আর এই সময়ে মারা গেছেন মোট ১৩৮ জন।

সর্বশেষ - অন্যান্য