মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ডোনাল্ড লুর ভারতে বৈঠক, যা নিয়ে আলোচনা হলো

প্রতিবেদক
editor
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ১১:৩৬ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: বাংলাদেশে দুইদিনের সফর শেষে ভারতের রাজধানী নয়াদিল্লিতে গেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। দিল্লিতে ইতোমধ্যেই তিনি ভারত সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠকে ইউক্রেনে টেকসই শান্তি প্রতিষ্ঠা ছাড়াও আলোচনা হয়েছে প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি সহযোগিতা ও মহাকাশ ইস্যুতে।

স্থানীয় সময় সোমবার (১৬ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। “ইউএস-ইন্ডিয়া ২+২ ইন্টারসেশনাল ডায়ালগ” শিরোনামে প্রকাশিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অষ্টম ইউএস-ইন্ডিয়া ২+২ ইন্টারসেশনাল ডায়ালগের সময় সহযোগিতা প্রসারিত করার সুযোগ নিয়ে আলোচনা করতে মার্কিন ও ভারতীয় কর্মকর্তারা আজ ভারতের নয়াদিল্লিতে একত্রিত হয়েছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাগরাজ নাইডু এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতার যুগ্মসচিব বিশ্বেশ নেগির সঙ্গে অনুষ্ঠিত এই আলোচনায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু এবং ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি অ্যাফেয়ার্সের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব ডিফেন্স জেডিদিয়া পি. রয়েল সহ-সভাপতিত্ব করেন।

এতে বলা হয়েছে, ২+২ ইন্টারসেশনাল ডায়ালগে প্রতিরক্ষা সহযোগিতা, মহাকাশ ও বেসামরিক বিমান চালনার সহযোগিতা, পরিচ্ছন্ন জ্বালানি সহযোগিতা এবং শিল্প ও লজিস্টিক সমন্বয়সহ অভিন্ন অগ্রাধিকারগুলোকে এগিয়ে নিয়েছে। ইউক্রেনের ন্যায়সঙ্গত টেকসই শান্তির জন্য সমর্থনের পাশাপাশি কর্মকর্তারা ইন্দো-প্যাসিফিক অঞ্চলসহ বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা, সেইসাথে গাজায় যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তায় সমর্থনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন।

সহকারী সেক্রেটারি লু এবং প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রয়েল চলমান অংশীদারিত্ব আরও বৃদ্ধি এবং জনগণের মধ্যে সম্পর্ক সম্প্রসারণের জন্য যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। ইন্টারসেসনাল এই ডায়ালগ আজ পরবর্তী ২+২ মন্ত্রী পর্যায়ের সংলাপের ভিত্তি স্থাপন করেছে। অন্যতম প্রধান এই প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং ভারত তাদের বিস্তৃত বৈশ্বিক এবং কৌশলগত অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

৩ সেপ্টেম্বরের মধ্যে লুট হওয়া অস্ত্র জমা না দিলে ব্যবস্থা

সৌদি আরবে এক সপ্তাহে ২০ হাজার প্রবাসী গ্রেফতার

আমালের বিরুদ্ধে বাজে স্পর্শের অভিযোগ, মীমাংসায় উলটো বিপাকে অভিনেত্রী

রাষ্ট্রপতির সঙ্গে ঘানার হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

রায় এবং সাজা মৌলিক সত্যকে পুনঃনিশ্চিত করেছে : প্রধান উপদেষ্টা

ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনের ফল পাল্টে দেওয়ার মামলা বাতিল

ভিয়েতনামে সুপার টাইফুনের আঘাত, নিহত ১২৭

এবার সরানো হচ্ছে সিটি কর্পোরেশন মেয়রদের

সরকারি অর্থে বিলাসবহুল বিমান কিনে তোপের মুখে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী

বাহরাইনের যুববিষয়ক মন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ