শনিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে জোড়া পিস্তল হাতে শিক্ষার্থীদের ওপর গুলি করা সন্ত্রাসী রুবেল গ্রেফতার

প্রতিবেদক
editor
সেপ্টেম্বর ১৪, ২০২৪ ৭:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দুই হাতে জোড়া পিস্তল নিয়ে শিক্ষার্থীদের ওপর গুলি করা শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা জহিরুল হক রুবেলকে (৪১) গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে গ্রেফতার করা হয়।
রুবেল রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুই শিক্ষার্থী হত্যা মামলার অন্যতম আসামি। তিনি নগরীর চণ্ডীপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
রুবেলের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের অন্তত এক ডজন নেতাকর্মী আগ্নেয়াস্ত্র নিয়ে গত ৫ আগস্ট শিক্ষার্থীদের ওপর গুলি ছোড়েন। এ ঘটনায় দুই শিক্ষার্থী শহীদ হন। রুবেল আগে থেকেই একটি হত্যা মামলার আসামি ছিলেন। তার বিরুদ্ধে মাদক আইনেও মামলা রয়েছে।
র‍্যাব-৫ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে রুবেল কক্সবাজার থেকে কুমিল্লা হয়ে ঢাকার দিকে আসছেন। পরে র‍্যাব-১০ যাত্রাবাড়ী ও র‍্যাব-৫ যৌথ অভিযান চালিয়ে কুমিল্লার দাউদকান্দি ব্রিজের ওপর থেকে তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল শিক্ষার্থী আলী রায়হান ও সাকিব আনজুম হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ গণমাধ্যমকে বলেন, যেখানে গ্রেফতার হয়েছে, সেখানে কোনো মামলা থাকলে আদালতের মাধ্যমে রুবেলকে রাজশাহীতে আনা হবে। আর ওখানে কোনো মামলা না থাকলে সরাসরি রাজশাহীতে আনা হবে। রাজশাহীতে ছাত্র আন্দোলনে নিহত আলী রায়হান ও সাকিব আনজুম হত্যা মামলার অন্যতম আসামি রুবেল। এখানে এনে আদালতের মাধ্যমে তাকে রিমান্ডের আবেদন জানানো হবে।
সূত্র বলছে, নিজ এলাকা ছাড়াও নগরীর বেশ কয়েকটি এলাকায় ছিল রুবেলের দুর্ধর্ষ ক্যাডার বাহিনী ও শক্তিশালী মাদক সিন্ডিকেট। এই ক্যাডার বাহিনীর মাধ্যমেই জমি দখল, মাদক, জুয়া, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ সবকিছু নিয়ন্ত্রণ করতেন তিনি। হাফ ডজন মামলার আসামি হয়েও ২০২৩ সালে সিটি করপোরেশন নির্বাচনে হলফনামায় তথ্য গোপন করে প্রার্থী হয়েছিলেন তিনি। সর্বশেষ গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন শিক্ষার্থীদের আন্দোলন দমাতে তৎকালীন সিটি মেয়র খায়রুজ্জামান লিটনের নির্দেশে একটি শক্তিশালী শুটার বাহিনী গুলিবর্ষণ করে। ওই শুটার বাহিনীর নেতৃত্বে ছিলেন যুবলীগ নেতা রুবেল। ওই দিন দুপুরে তালাইমারী এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা নগরীর সাহেববাজারের দিকে এগোতে থাকেন। তারা শাহ মখদুম কলেজ এলাকায় পৌঁছলে রুবেলের নেতৃত্বে শুটার বাহিনী নিরীহ শিক্ষার্থীদের ওপর গুলি ছোড়তে থাকেন।
ভিডিও ফুটেজে দেখা গেছে, রুবেল মাথায় হেলমেট পরে দুটি পিস্তল দুই হাতে নিয়ে শিক্ষার্থীদের দিকে গুলি ছুড়ছেন। এসময় গুলিবিদ্ধ হয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাকিব আনজুম ও রাজশাহী কলেজের শিক্ষার্থী আলী রায়হান শহীদ হন। গুলিবিদ্ধ হন অর্ধশতাধিক শিক্ষার্থী। জহিরুল ইসলাম রুবেল এই দুই শিক্ষার্থী হত্যা মামলারও আসামি। তবে হাসিনা পালানোর পর আওয়ামী লীগের অন্য নেতাকর্মীদের সঙ্গে রুবেলও গা ঢাকা দিয়েছিলেন।
এদিকে ২০১৮ সালের এপ্রিলে রাজশাহী নগরীর হড়গ্রাম নতুনপাড়া মহল্লা থেকে রুবেল ও তার এক সহযোগীকে পিস্তল, একটি ম্যাগাজিন, চারটি গুলি ও ১২ হাজার ইয়াবাসহ আটক করেছিল কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। ২০১৩ সালের মে মাসে জনস্বাস্থ্য অধিদফতরের টেন্ডারের টাকা ভাগাভাগি নিয়ে নিহত হন নগরীর ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার হোসেন ডাবলু। ডাবলু শীর্ষ সন্ত্রাসী রুবেলের ভাই ছিলেন। টেন্ডারের টাকা ভাগাভাগি নিয়ে যুবলীগ কর্মী মাহফুজুর রহমান মাহফুজের (৩০) সঙ্গে দ্বন্দ্বের জেরে ওই হত্যাকাণ্ড ঘটে। এই হত্যা মামলার প্রধান আসামি ছিলেন যুবলীগ কর্মী মাহফুজ। ওই ঘটনার মাত্র পাঁচ মাসের মাথায় অক্টোবরে মাহফুজকে হত্যা করা হয়।
তবে স্থানীয়রা জানান, ভাই হত্যার প্রতিশোধ নিতে রুবেলের মায়া বাহিনী মাহফুজকে হত্যা করে। পরে মোটা অঙ্কের টাকা দিয়ে রুবেল হত্যা মামলাটি আপস করাতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

নানা অনিয়মের অভিযোগে রাজশাহী রেলওয়ে স্টেশনে দুদকের অভিযান

ইন্ডাস্ট্রিতে আমার কোনো প্রেমিক নেই : মিমি

প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু : প্রভা

১৮ অক্টোবরের আগেই এইচএসসির ফল প্রকাশ

জাতীয়তাবাদী নেসকো বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্য সচিব হলেন রাজশাহীর নজরুল

আজ ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা

গাজাবাসীর প্রতি সংহতি সমাবেশের ডাক রাবি প্রশাসনের, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের

রাজশাহীতে জরিমানার পরিমাণ কমানোর দাবিতে অটোচালকদের বিক্ষোভ

ইয়েমেনের বন্দরশহরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ১৬

সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : ড. ইউনূস