শুক্রবার , ১৬ আগস্ট ২০২৪ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

শপথ নিলেন আরও চার উপদেষ্টা

প্রতিবেদক
editor
আগস্ট ১৬, ২০২৪ ৬:১০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে আরও চারজন উপদেষ্টা যুক্ত হলেন। শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টার পর বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান এবং লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী শপথ নেন আজ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি।

বাংলাদেশে আপনার নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ: ড. ইউনূসকে স্টারমার
ড. ইউনূসকে অভিনন্দন জানালেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি
ছাত্র আন্দোলনে হত্যার তদন্ত শিগগির শুরু করবে জাতিসংঘ

এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। সেসময় সরকারে যোগ দেন আরও ১৬ উপদেষ্টা। আজ যুক্ত হলেন আরও ৪ জন।

সর্বশেষ - অন্যান্য