বৃহস্পতিবার , ১৫ আগস্ট ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

কেন প্রতিদিন আপেল খাবেন?

প্রতিবেদক
editor
আগস্ট ১৫, ২০২৪ ১২:৩৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: আপেলকে বলা হয় প্রাকৃতিক মিছরি। এতে ফাইবার, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আমাদের শরীরের জন্য বিস্ময়করভাবে কাজ করে। প্রতিদিন একটি আপেল ডাক্তারকে দূরে রাখে- একথা কিন্তু অনেকটাই সত্যি। সকালে একটি আপেল খেলে তা সারাদিন শক্তি ধরে রাখতে কাজ করে।

আপেল ভিটামিন এ, ভিটামিন কে, ম্যাঙ্গানিজ, বায়োটিন এবং কার্বোহাইড্রেট সমৃদ্ধ। ভালো হজম, শক্তিশালী ইমিউন সিস্টেম এবং হৃদযন্ত্রের সুস্থতার জন্য এসব উপাদান জরুরি। জেনে নিন প্রতিদিন আপেল খাওয়ার উপকারিতা সম্পর্কে-

১. হজমশক্তি বাড়ায়

আপেল পেকটিন নামক উপকারী উপাদান সমৃদ্ধ। এই পেকটিন হলো এক ধরনের ফাইবার যা পাচনতন্ত্রের জিনিসগুলোকে চলতে সাহায্য করে। আপনি যদি কখনো কোষ্ঠকাঠিন্যে ভুগে থাকে তবে সেক্ষেত্রে এটি বেশ কার্যকরী হতে পারে। এছাড়াও আপেলের এনজাইম হজমের জন্য বিস্ময়করভাবে কাজ করে।

২. ত্বক উজ্জ্বল করে

আপেলের রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য। এই ফল আমাদের ত্বককে হাইড্রেটেড এবং উজ্জ্বল রাখতে সাহায্য করে। এর মধ্যে থাকা ভিটামিন সি ফ্রি র‌্যাডিকেলের বিরুদ্ধে লড়াই করে এবং সেইসঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। যে কারণে বিভিন্ন ধরনের সংক্রমণ থেকে ত্বক মুক্ত থাকে।

৩. ওজন কমাতে সাহায্য করে

আপেলে ক্যালোরি কম কিন্তু ফাইবার বেশি, এ কারণে আপেল খেলে তা দীর্ঘ সময়ের জন্য পেট পূর্ণ রাখে। যার ফলে বারবার খাওয়ার প্রয়োজন পড়ে না এবং স্বাভাবিকভাবেই খাওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণ থাকে। তাই যারা ওজন কমাতে চান তাদের জন্য আদর্শ একটি ফল হলো আপেল।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

স্ত্রী ও প্রাক্তনকে নিয়ে এক ফ্রেমে রণবীর!

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫৩

স্ত্রীর সঙ্গে জোর করে বিকৃত যৌনাচার করা অপরাধ নয়: ভারতীয় হাইকোর্ট

পাকিস্তানে চলন্ত ট্রেনে হামলা, ৪৫০ যাত্রীকে জিম্মি

দেশে ইসলামী আইন চালু হলে কারও অধিকার নিয়ে আন্দোলন করতে হবে না: অধ্যাপক মুজিবুর

বন্যায় ১৩ জনের মৃত্যু, ৯ লাখ পরিবার পানিবন্দি : দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়

বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলে সেচ ব্যবস্থাপনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় নেপাল

মেসি-সুয়ারেজের নৈপুণ্যে বড় জয় পেল মায়ামি

ঐশ্বর্যার সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করলেন অভিষেক! কার কাছে থাকবে আরাধ্যা?

রুয়েটে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত