রবিবার , ২০ অক্টোবর ২০২৪ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বিস্ফোরণে কাঁপলো দিল্লি, কারণ অজানা

প্রতিবেদক
editor
অক্টোবর ২০, ২০২৪ ২:৩৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এটি কীসের বিস্ফোরণ তা তৎক্ষণাৎ জানা যায়নি। দিল্লির রোহিণীর প্রশান্ত বিহার এলাকায় রোববার (২০ অক্টোবর) সকাল ৭টা ৪৭ মিনিটে সিআরপিএফ স্কুলের সামনে ভয়াবহ এই বিস্ফোরণ ঘটে। এতে স্কুলের দেয়াল ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় এক বাসিন্দার রেকর্ড করা একটি ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণস্থল থেকে ধোঁয়া উড়ছে। একজন প্রত্যক্ষদর্শী এনডিটিভিকে বলেন, আমি বাড়িতে ছিলাম। একটি বিকট শব্দ শুনেছি, ধোঁয়ার মেঘ দেখেছি এবং ভিডিও রেকর্ড করেছি। আমি এর বেশি কিছু জানি না।

এদিকে ফরেনসিক দল এবং দিল্লি পুলিশের বিশেষ সেলের অফিসাররা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং বিস্ফোরণের কারণ চিহ্নিত করার চেষ্টা করছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। সিনিয়র পুলিশ অফিসার অমিত গোয়েল জানিয়েছেন, কী কারণে বিস্ফোরণ ঘটল তা তদন্ত করতে তারা বিশেষজ্ঞদের ডেকেছেন। তারা এখনো সন্দেহজনক কিছু পাননি এবং তদন্তের অংশ হিসেবে ভূগর্ভস্থ স্যুয়ারেজ লাইন পরীক্ষা করা হচ্ছে।

পরে পুলিশ একটি বিবৃতিতে জানায়, আজ ৭টা ৪৭ মিনিটে তারা একটি কল পান, তাদের জানানো হয় রোহিণীর ১৪ নাম্বার সেক্টরের সিআরপিএফ স্কুলের কাছে বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটেছে। আমাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্কুলের প্রাচীর ভাঙা অবস্থায় দেখতে পান। তাছাড়া কয়েকটি দোকান এবং গাড়ির কাচ ক্ষতিগ্রস্ত হয়েছিল, সঙ্গে প্রচুর দুর্গন্ধও ছিল। পুলিশ সন্দেহ করছে, এটি হাতে বানানো ককটেলের (ক্রুড বোম) বিস্ফোরণ হতে পারে। ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির একটি দলও ঘটনাস্থলে রয়েছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

রাবি ক্যাম্পাসে কলেজ শিক্ষার্থীর মৃত্যু নিয়ে ধুম্রজাল

মাছ খেলে হার্ট ভালো থাকে কেন?

সামুদ্রিক পানিসীমায় ৫৮ দিন ইলিশ ও অন্যান্য মাছ ধরা নিষিদ্ধ : মৎস্য উপদেষ্টা

চিন্ময় কৃষ্ণ দাস ও সনাতনী জোটের আন্দোলনের সাথে ইসকনের সম্পর্ক কী?

চট্টগ্রাম-১৪ তে ফলাফলের তালিকায় অগ্রিম সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার

বিশ্বমঞ্চে রুয়েটের প্রতিনিধি দল, বিশ্ববিদ্যালয় পরিবারের শুভকামনা

মার্কিন হামলায় ইরানের পরমাণু কর্মসূচি ২ বছর পিছিয়ে গেছে: পেন্টাগন

গাজায় ইসরায়েলি হামলায় শিশু ও সাংবাদিকসহ নিহত আরও ১০৫

জামায়াত আমিরের সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপির অভিযোগকে ব্যক্তিগতভাবে নেয় অন্তর্বর্তী সরকার: রিজভী