মঙ্গলবার , ১৪ মে ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ছেলের ওয়েব সিরিজে বড় ভূমিকায় শাহরুখ!

প্রতিবেদক
editor
মে ১৪, ২০২৪ ১:৩২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: অভিনেতা নয়! পরিচালক হিসেবে বলিউডে পা রাখতে চলেছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। আর বলিউড কিং শাহরুখ খান প্রথমবারের মতো সেই ওয়েব সিরিজ ‘স্টারডম’ -এর টেকনিক্যাল টিমে রয়েছেন। সেই ওয়েব সিরিজের শুটিং ইতিমধ্যে শেষ। খুব শীঘ্রই শুরু হচ্ছে সম্পাদনা। পরিচালক হিসেবে রয়েছে ছেলে আরিয়ান খান।

এই ওয়েব সিরিজে ক্যামিয়ো চরিত্রে একাধিক তারকা অভিনয় করেছেন। আরিয়ান একেবারেই এই কাজে নতুন, তাই কিং খান বার বার সেটে আসেন। ছেলের কাজ সহজ করে তোলার জন্যই নিয়মিত এই সিরিজ নিয়ে পরামর্শও দিচ্ছেন তিনি। সন্তানরা যাতে তাদের কাজ নিয়ে এগিয়ে যেতে পারেন, তা নিয়ে বরাবরই খুব সচেতন শাহরুখ। মেয়ে সুহানা খানের ‘দ্য আর্চিস’ মুক্তির সময়ও পরামর্শ দিয়েছিলেন।

যদিও এই ছবিতে অভিনয়ের জন্য বহু সমালোচনার শিকার হয়েছে সুহানা। আর তাই ছেলের প্রথম কাজের ব্যাপারে আরও একটু বেশি সতর্ক তিনি। সিরিজে যাতে কোনও ভুল না থাকে, সেই দিকে বিশেষ নজর দিচ্ছেন। উল্লেখ্য,সুহানা এই মুহূর্তে বড় পর্দায় কাজ করার প্রস্তুতি নিচ্ছেন। পরিচালক সুজয় ঘোষের ‘কিং’ ছবিতে অভিনয় করছেন তিনি। এই ছবির জন্যও মেয়েকে বিশেষ ভাবে পরামর্শ দিয়েছেন।

সর্বশেষ - অন্যান্য