মঙ্গলবার , ১৩ আগস্ট ২০২৪ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

চালু হলো লোকাল ট্রেন

প্রতিবেদক
editor
আগস্ট ১৩, ২০২৪ ১:১৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: আন্দোলন ও সরকার পতন ঘিরে সহিংসতার কারণে বেশ কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর মঙ্গলবার আবারো লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে। এদিন সকাল থেকেই বিভিন্ন রুটে ট্রেন চলাচল শুরু হয়। তবে প্রতিটি ট্রেনেই যাত্রীর সংখ্যা তুলনামূলক কম দেখা গেছে। এর আগে, সোমবার সারা দেশে মালবাহী ট্রেন চলাচল শুরু হয়।

আর আগামী বৃহস্পতিবার থেকে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছে রেল মন্ত্রণালয়। একই ধারাবাহিকতায়, আগামী শনিবার থেকে ঢাকায় নিয়মিতভাবে চলাচল করবে মেট্রোরেল। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ১৮ জুলাই সারা দেশে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। তিন সপ্তাহেরও বেশি সময় পর সেগুলোর চলাচল আবারও স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র : বিবিসি

সর্বশেষ - অন্যান্য