মঙ্গলবার , ১৪ মে ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

মুম্বাইয়ে বিলবোর্ড ভেঙে পড়ে নিহত ১২

প্রতিবেদক
editor
মে ১৪, ২০২৪ ১১:৫৮ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: ভারতের মহারাষ্ট্রের মুম্বাই শহরে আকস্মিক ঝড়ের সময় একটি বিশাল বিলবোর্ড ভেঙে পড়ার ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও প্রায় ৬০ জন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি, এএফপি। পুলিশের জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ৭০ মিটার দীর্ঘ এবং ৫০ মিটার প্রশস্থ একটি বিলবোর্ড বেশ কিছু বাড়ি এবং একটি পেট্রোল স্টেশনের ওপর পড়েছে।

জরুরী পরিষেবাগুলো জানিয়েছে, দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চলমান রয়েছে। এখনও প্রায় ২০ থেকে ৩০ জন সেখানে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। মুম্বাই শহরে ভারী বৃষ্টি এবং ধূলিঝড়ের আঘাতে বিলবোর্ডটি পড়ে যায়। ঝড়ে বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়েছে এবং যানচলাচল ব্যহত ও বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে।

বেশ কিছু ফুটেজে দেখা যায়, বিশাল বিলবোর্ডটি বাতাসে দুলছে। এরপরেই এটি ভেঙে পড়ে। ঘাটকোপার শহরের পূর্ব শহরতলিতে একটি ব্যস্ত রাস্তার কাছে ভবনগুলোর ওপর এটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর পরই জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে উদ্ধারকর্মীরা নিহত এক ব্যক্তিকে ভেঙে পড়া বিলবোর্ডের নিচ থেকে টেনে তুলছেন।

সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে ব্রিহানমুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন জানিয়েছে, প্রচণ্ড বাতাসের কারণে বিলবোর্ডটি ভেঙে পড়ে। পুলিশ, দমকল বিভাগ এবং জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়ার বেশ কিছু টিমসহ বেশ কয়েকটি সংস্থা উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। মহারাষ্ট্রের উপ-প্রধানমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিস জানিয়েছেন, রাজ্য সরকার এই ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে ৫ লাখ রুপি করে আর্থিক সহায়তা প্রদান করবে।

ঝড়ের সময় শহরের আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইটগুলো সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং অন্তত ১৫টি প্লেন ভিন্ন পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধে একযোগে সরব যুক্তরাজ্য-ফ্রান্সসহ ২৫ দেশ

জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ আবদুল্লাহ মারা গেছেন

ট্রাম্প কীভাবে ‘পাগল তত্ত্ব’ ব্যবহার করে বিশ্বকে বদলানোর চেষ্টা করছেন

শেখ হাসিনার চীন সফর নিয়ে যা বলছে আন্তর্জাতিক মিডিয়াগুলো

রাজশাহীতে কৃষি, শিক্ষা, সংস্কৃতি ও পর্যটন খাতে কাজ করার আগ্রহ প্রকাশ ইন্দোনেশিয়ার

তাহসান-রোজার বিয়ে নিয়ে যা বললেন চয়নিকা

এইচএসসি পরীক্ষা ৩০ জুনই শুরু হবে : ঢাকা শিক্ষা বোর্ড

জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৮শ কোটি টাকা চায় ইসি

জুলাই গণ-অভ্যুত্থানে ১৭ কারাগারে বিদ্রোহ ও হামলা : হদিস নেই ৭০০ কারাবন্দির

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ বাঘার রনির পাশে ডা: আসাদুজ্জামান