সোমবার , ১৩ মে ২০২৪ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ধর্ম নিয়ে কটূক্তির মামলায় জবি শিক্ষার্থীর ৫ বছরের কারাদণ্ড

প্রতিবেদক
editor
মে ১৩, ২০২৪ ১০:৪৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী (সাময়িক বহিষ্কৃত) তিথি সরকারকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৩ মে) ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে আবু মুসা রিফাত নামে এক ব্যক্তি ২০২০ সালের ৫ নভেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, আসামি তিথি সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের একজন শিক্ষার্থী। ১৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে তিনি ইচ্ছাকৃতভাবে নিজের ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন। যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে।
উল্লেখ্য, নরসিংদীর মাধবদীর পাঁচদোনায় স্বামীর এক দূরসম্পর্কীয় আত্মীয়ের বাড়ি থেকে গত বছরের ১১ নভেম্বর তিথি সরকারকে এবং তার স্বামী শিপলু মল্লিককে রাজধানীর কাপ্তান বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ - অন্যান্য