সোমবার , ১৩ মে ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

তাপমাত্রা আবারো বাড়তে পারে

প্রতিবেদক
editor
মে ১৩, ২০২৪ ২:০৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : কয়েকদিন বৃষ্টির পর তাপমাত্রা আবারো বাড়তে পারে বলে আভাস পাওয়া গেছে। সোমবার (১৩ মে) গরম আরো বাড়বে। দিনের তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে দেশের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ শুরু হতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।
দেশে টানা ৩৭ দিন তাপপ্রবাহ বয়ে যায়। কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছিল। হিট স্ট্রোকে অনেকে মারা গেছেন। তবে আবারো তাপপ্রবাহ শুরু হলে তা আগের মতো অতি তীব্র হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া দফতরের তথ্য মতে, রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদী ও চুয়াডাঙ্গায় ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগসমূহের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে তিনি জানিয়েছেন।
সারাদেশে মঙ্গলবারও দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলেও আবহাওয়া অধিদফতর পূর্বাভাসে জানিয়েছে।
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি. মি. বেগে দমকা বা ঝোড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সঙ্কেত দেখাতে বলা হয়েছে।

সর্বশেষ - অন্যান্য