শনিবার , ৩ আগস্ট ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

চলছে শাবনূর সপ্তাহ

প্রতিবেদক
editor
আগস্ট ৩, ২০২৪ ৩:১২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ঢালিউডের দর্শকনন্দিনী নায়িকা শাবনূর। নব্বই দশকের বহু সিনেমা দিয়ে তিনি দর্শকের মন ভরিয়েছেন। এখন তার অভিনীত অনেক সিনেমা ও গান উপভোগ করেন দর্শক। তাদের জন্য বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত টিভি সাজিয়েছে শাবনূর সপ্তাহ। আজ ৩ আগস্ট থেকে ৯ আগস্ট প্রতিদিন দুপুর ২টায় থাকছে শাবনূর অভিনীত ৭টি বাংলা সিনেমা। ৩ আগস্ট শনিবার থাকছে আরিফ মাহমুদের পরিচালনায় বাংলা সিনেমা খেয়া ঘাটের মাঝি। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শাবনূর, ফেরদৌস, ববিতাসহ আরও অনেকে।

৪ আগস্ট রবিবার থাকছে ওয়াকিল আহমেদের পরিচালনায় বাংলা সিনেমা ভুলোনা আমায়। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শাবনূর, বাপ্পি, আমিত হাসানসহ অনেকে। ৫ আগস্ট সোমবার থাকছে এফ আই মানিকের পরিচালনায় বাংলা সিনেমা দুই বধূ এক স্বামী। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শাবনূর, মান্না, মৌসুমী।

৬ আগস্ট মঙ্গলবার এফ আই মানিকের পরিচালনায় বাংলা সিনেমা স্বামী স্ত্রীর যুদ্ধ। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শাবনূর, মান্না, পূর্ণিমা। ৭ আগস্ট বুধবার থাকছে আবিদ হাসান বাদলের পরিচালনায় বাংলা সিনেমা তুমি শুধু তুমি। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শাবনূর, রিয়াজ, অমিত হাসান।

৮ আগস্ট বৃহস্পতিবার থাকছে নারগিস আক্তারের পরিচালনায় বাংলা সিনেমা চার সতীনের ঘর। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন আলমগীর, ববিতা, দিতি, শাবনূর, ময়ূরীসহ অনেকে। ৯ আগস্ট শুক্রবার থাকছে শাহ মো: সংগ্রমের পরিচালনায় বাংলা সিনেমা বলবো কথা বাসর ঘরে। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শাবনূর, শাকিব খান, সাহারা, ওমর সানি।

সর্বশেষ - অন্যান্য