সোমবার , ২৯ জুলাই ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

দিল্লির রাস্তায় হেনস্থার শিকার তিলোত্তমা

প্রতিবেদক
editor
জুলাই ২৯, ২০২৪ ২:২৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: ভারতের রাজধানী শহর দিল্লি শহর কি নারীদের জন্য নিরাপদ? এ প্রশ্ন দীর্ঘদিনের। নির্ভয়া কাণ্ড সেই প্রশ্নের এমন উত্তর দিয়েছিল, সারা দেশ স্তম্ভিত হয়ে গিয়েছিল। এ বার বাঙালি অভিনেত্রী তিলোত্তমা সোম সেই দিল্লি শহরেরই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন সংবাদমাধ্যমে। তার ফলে আবার প্রশ্ন উঠল দিল্লি শহরের নিরাপত্তা নিয়ে।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিলোত্তমা জানান, এক সন্ধ্যায় বাসের জন্য অপেক্ষা করছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যবশত, কোনও বাস পাচ্ছিলেন না। এদিকে অন্ধকার গাঢ় হতে থাকে। হঠাৎ একটি গাড়ি এসে দাঁড়ায় তার সামনে। গাড়ি থেকে ছ’জন পুরুষ নেমে আসেন। নিরাপত্তার জন্য স্বাভাবিক ভাবেই তাদের থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে নেন তিলোত্তমা। আর তার পরেই অভিনেত্রীকে নিশানা করেন ওই ছ’জন পুরুষ।

তিলোত্তমা বলেন, ‘এর পরেই আমাকে মৌখিকভাবে হেনস্থা করতে শুরু করে ওরা। ওদের মধ্যে একজন পাথরও ছোড়ে। আরও একটু দূরে সরে যাই আমি। বুঝতে পারি, এখান থেকে দ্রুত আমাকে চলে যেতে হবে। কিন্তু ছুটে পালালে, ওরা আমার পিছু নেবে।” বাধ্য হয়ে রাস্তার বেশ খানিকটা মাঝে এসে দাঁড়ান তিলোত্তমা। কিন্তু কোনও গাড়িই দাঁড়াচ্ছিল না। অবশেষে দেখেন একটি গাড়ি এসে দাঁড়িয়েছে। গাড়ির সামনের আসনে গিয়েই বসেন তিনি। কিন্তু বুঝতে পারেননি, তার জন্য আরও বিপদ অপেক্ষা করছে।

বাঙালি অভিনেত্রীর কথায়, “কিছুটা দূরে এগিয়ে যাওয়ার পরই। গাড়ির চালকের আসনে বসে থাকা সেই ব্যক্তি আমার হাত আঁকড়ে ধরে। তার পরেই নিজের প্যান্টের চেন খুলে ফেলে সে। আমি বুঝতে পারি আমার সঙ্গে কী হতে চলেছে। সঙ্গে সঙ্গে আমি অজান্তেই লোকটিকে মেরে দিই। কীভাবে মারি আমার মনে নেই। কিন্তু লোকটি গাড়ি থামাতে বাধ্য হয়। নিজেই আমাকে গাড়ি থেকে নেমে যেতে বলে সে।” কোনও রকমে বাঁচলেও, সেই ঘটনায় একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিলেন তিলোত্তমা।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

আ’লীগ নেতা লিটনসহ ৪৪১ জনের বিরুদ্ধে আরো একটি মামলা

জেলেনস্কিকে পেটাননি ট্রাম্প, এটাই বিস্ময়ের : রাশিয়া

প্রধানমন্ত্রী দুই দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছেছেন

মেসির ভারত সফরে টাকা উড়েছে : ছবি তুলতে ১০ লাখ, বিশেষ সাক্ষাতে ১ কোটি!

ভারতীয় সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের ওপর নজরদারীর নির্দেশ কতটা উদ্বেগের?

রাশিয়ার পক্ষে লড়ছে প্রায় ২ হাজার আফ্রিকান সেনা : ইউক্রেন

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের মৃত্যুদণ্ড

৫৩০ হজযাত্রীর মৃত্যু, ১৬ কোম্পানির লাইসেন্স বাতিল করলো মিশর

ফাইনালের আগে মেসি উপহার পাঠালেন সতীর্থদের

ছাত্রলীগ নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকারের প্রজ্ঞাপন জারি