শনিবার , ১৩ জুলাই ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

অনন্ত-রাধিকার বিয়ের আসরে শাড়িতে সুহানা

প্রতিবেদক
editor
জুলাই ১৩, ২০২৪ ১১:৫৩ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: শাড়িতে শাহরুখকন্যা এবারই প্রথম নন। সম্প্রতি এর আগেও সোনালি রঙের শাড়ির সঙ্গে মিলিয়ে গলার হার ও কানের দুলে নিজেকে মেলে ধরেছেন সুহানা। এবার অনন্ত-রাধিকার বিয়ের আসরেও একই শাড়িতে গিয়েছেন শাহরুখকন্যা। আর এতেই সামজিক মাধ্যমে চর্চা শুরু। যদিও স্টারকিডরা বরাবরই লাইমলাইটে থাকেন। চারিদিকে হাজারো ক্যামেরা, সব সময়েই প্রচারের আলোয়। পান থেকে চুন খসলেই হলো! নেটিজেনদের রোষানলে পড়া শুধু মুহূর্তের অপেক্ষা। এবার আম্বানিদের কোটি কোটি টাকার বিয়েতে এসে চর্চার শিরোনামে সুহানা খান।

গ্ল্যামার দুনিয়ার বাদশার একমাত্র মেয়ে বলে কথা! শাহরুখের নয়নমণি সুহানা। স্বাভাবিকভাবেই তার দৈনন্দিন জীবনের প্রতিটা মুহূর্তের উপর কৌতূহল থাকে অনুরাগীদের। আম্বানিদের রেড কার্পেটে কেমন সাজবেন বাদশাকন্যা? কৌতূহল ছিলই সেদিকে। কিন্তু শুক্রবার মজলিশে চাঁদের হাটে সুহানা খান এলেন পুরনো শাড়ি পরে। ২০২৩ সালের দিওয়ালি পার্টিতে ঠিক যে সিক্যুইন শাড়িটি তিনি পরেছিলেন। মনীশ মালহোত্রার ডিজাইন করা ঠিক সেই পোশাক পরেই অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে এলেন সুহানা খান। ছবি-ভিডিও ভাইরাল হতেই নেটপাড়া আলোচনা তুঙ্গে।

তবে শাড়িটা পুরনো পরলেও স্টাইলিং অন্যরকমবাবে করেছেন সুহানা। আইভরি রঙের সিক্যুইন শাড়ির সঙ্গে কুন্দনের চোকার নেকলেস, কানে হালকা দুল আর হাতে পোটলি ব্যাগ নিয়েছেন তিনি। মেকআপও সামান্য। ভাই আরিয়ান খানের সঙ্গে রেড কার্পেটে পোজ দিতে দেখা যায় শাহরুখকন্যাকে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ট্রাম্প ও নেতানিয়াহুকে ‘আল্লাহর শত্রু’ আখ্যা দিয়ে ইরানে ফতোয়া

কাশ্মিরে হামলার ঘটনা মোদি সরকারের রাজনৈতিক কৌশল: পাকিস্তান

গণঅভ্যুত্থানের নেতৃত্বকে লক্ষ্য করে হত্যার চেষ্টা চলছে : নাহিদ

গাজার মধ্যস্ততা থেকে সরে দাঁড়ানোর কথা অস্বীকার কাতারের

বাংলাদেশ নিয়ে তৎপর পাকিস্তান, চলছে হাইপ্রোফাইল বৈঠক-তৈরি কৌশলপত্র

উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে জেলা পরিষদে প্রকৌশলী নিয়োগ প্রক্রিয়া শুরুর অভিযোগ

৭ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান

নতুন কোচের অভিষেকে কোপা দেল রেত থেকে বিদায় রিয়াল

ভ্যাটিকানে জেলেনস্কির সাথে বৈঠকের পর পুতিনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন ট্রাম্পের

জলবায়ু সম্মেলনে দেশের পক্ষে উচ্চপর্যায়ের নেতৃত্বের অংশগ্রহণ জরুরি : ফরিদা আখতার