শনিবার , ১৩ জুলাই ২০২৪ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ফাইনালের আগে আর্জেন্টিনাকে হুমকি কনমেবলের

প্রতিবেদক
editor
জুলাই ১৩, ২০২৪ ১১:৫০ পূর্বাহ্ণ

স্পোর্টস ডেস্ক: বিতর্ক যেন পিছু ছাড়ছে না কোপা আমেরিকার। কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলকে পেনাল্টি না দেয়ার কারণে শুরু হয়েছিল বিতর্ক। এরপর ব্রাজিলের কাছে ক্ষমাও চাইতে বাধ্য হয় দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। বিতর্ক আছে একাধিক মাঠের সিদ্ধান্ত নিয়েও। মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে এবারের আসরে ছিল ১৬ দল। বিশ্বকাপের কথা মাথায় রেখে কনকাকাফ অঞ্চলের ৬ দলকে যুক্ত করা হয়েছিল এবারের কোপা আমেরিকায়। কিন্তু এতে প্রতিযোগিতা বাড়ার বদলে কিছুক্ষেত্রে সমস্যাই তৈরি করেছে কনমেবল। বিশেষ করে যুক্তরাষ্ট্রের আবহাওয়া ও স্টেডিয়াম নিয়ে উঠে এসেছে সমালোচনা।

তবু ফুটবল মাঠে গড়িয়েছে। এখন অপেক্ষা ফাইনালের। তবে সোমবারের বিগ ফাইনালের আগেই বড় ধরনের অভিযোগ নিয়ে হাজির হয়েছেন উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা। আর্জেন্টাইন এই কোচের দাবি, মাঠ নিয়ে কথা বলার কারণে আর্জেন্টিনার খেলোয়াড় এবং তাদের কোচ লিওনেল স্কালোনিকে হুমকি দিয়ে রেখেছে কনমেবল।

বাংলাদেশ সময় রোববার ভোরেই কোপা আমেরিকার ব্রোঞ্জ মেডেল নির্ধারণ ম্যাচে উরুগুয়ে মোকাবেলা করবে কানাডার। সেই ম্যাচের আগেই সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ হয়ে পড়েন বিয়েলসা। সেখানেই করেন অভিযোগ, ‘কনমেবল স্কালোনিকে শাসিয়েছে, সে একবার স্টেডিয়াম নিয়ে কথা বলেছে, সে যেনো আর না বলে। খেলোয়াড়রা কথা বলতে পারছে না। সবাইকেই এইভাবে হুমকি দিয়ে রাখা হচ্ছে।’

সবশেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে হারের পর সমর্থকদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন উরুগুয়ে ফুটবলাররা। জানা যায়, গ্যালারিতে থাকা উরুগুয়ে ফুটবলারদের পরিবারের ওপর নোংরা ভাষায় আক্রমণ চালায় কলম্বিয়ার ভক্তরা। এরইপ্রেক্ষিতে গ্যালারিতে তেড়ে যান ডারউইন নুনিয়েজসহ একাধিক উরুগুয়ে ফুটবলার।

কানাডার বিপক্ষে ম্যাচের আগে সেই ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে ক্ষেপে যান অভিজ্ঞ কোচ বিয়েলসা। তিনি বলেন, ‘আমি খেলাধুলার প্রতিশোধ নিয়ে খুব ভয় পাই। খেলাধুলার ক্ষেত্রে তারা সবসময় আমাদের হুমকি দিয়ে রেখেছে। (গত ম্যাচের পর) তারা আমাদের যে বার্তাগুলি পাঠিয়েছে, তার সারমর্ম: আমরা তাদের (খেলোয়াড়দের) পরিবারকে রক্ষা করতে পারিনি এবং আমরা তাদের (সেই পরিস্থিতি থেকে) বের করে আনতে পারি না, তাহলে তারা (কনমেবল) কী ধরনের শাস্তির কথা বলছে? তাদের(কনমেবল) ক্ষমা চাইতে কতদিন লাগবে তা বলাই বাহুল্য।’

‘আমি আপনাকে আমার জায়গায় রাখতে চাই। আমাদের হুমকি দেওয়া হচ্ছে। তাই আমি এখন ক্লান্ত। প্রেস কনফারেন্স আয়োজন করে বলতে বলা হয়েছে মাঠ ঠিকই আছে। আসলে তা নয়। মিথ্যা এখানে মহামারীর আকার ধারণ করেছে।’-যোগ করেন তিনি।

সেমিফাইনালে কানাডার বিপক্ষে জয়ের পরেই যুক্তরাষ্ট্রের মাঠ নিয়ে সমালোচনা করেছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। দাপুটে জয়ের পর মেসি বলেছিলেন, ‘আমরা এ নিয়ে টানা চতুর্থ (ফিনালাসিমাসহ) ফাইনাল খেলব। কথাটা বলা সহজ হলেও পুরো যাত্রা অনেক কঠিন ছিল। খারাপ পিচ, ভারী আবহাওয়া এবং এখানে খেলা বেশ কঠিন। তবুও আসুন সময়টা উপভোগ করি, সামনে আরেকটি ফাইনাল। সৃষ্টিকর্তা চাইলে গতবারের (চ্যাম্পিয়ন) মতোই হবে।’

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

রুয়েটে আন্তর্জাতিক প্রযুক্তি কনফারেন্সের উদ্বোধন

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, আরও নিহত ৫৬ ফিলিস্তিনি

হাউজিং এস্টেট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ

৩৫টি মন্ত্রণালয়ের ‘যৌথ ঘোষণা’ স্বাক্ষরে যে প্রতিশ্রুতি ব্যক্ত প্রধান উপদেষ্টার

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কেন দেখা করলেন শাকিবের নতুন সিনেমার প্রযোজক

ইধিকার স্বপ্ন পূরণের নেপথ্যে কি শাকিব খান?

জয়া যেন ১৮-র তরুণী, ভাইরাল ভিডিও

কারাগারের ছাদ ফুটো করে ফাঁসির চার আসামি পালালেন, পরে ধরা

গণতন্ত্র কেবল জাতীয় পর্যায়ে নয়, স্থানীয় সরকারেও কার্যকর করতে হবে :তারেক রহমান

মনের মানুষ খুঁজে পেয়েছেন প্রসেনজিৎ কন্যা অপর্ণা