রবিবার , ২০ জুলাই ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

শাহরুখের অসুস্থতার খবরে চিন্তিত মমতা

প্রতিবেদক
editor
জুলাই ২০, ২০২৫ ১২:২৯ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : বলিউডের বাদশা শাহরুখ খানের অসুস্থতার খবরে উদ্বিগ্ন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার (১৮ জুলাই) এক্স হ্যান্ডেলে শাহরুখের সুস্থতা কামনা করে টুইট করেছেন তিনি।

যেখানে মমতা লিখেছেন, “ভাই শাহরুখের স্বাস্থ্যের জন্য আমি চিন্তিত। পেশিতে আঘাত পেয়ে গুরুতরভাবে জখম হয়েছেন অভিনেতা। তার দ্রুত আরোগ্য কামনা করছি।”

জানা গেছে, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর শুটিং চলাকালীন গুরুতরভাবে আহত হয়েছেন শাহরুখ। মুম্বাইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওতে একটি অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন ঘটে দুর্ঘটনা।

বলিউড সূত্রে জানা গেছে, শাহরুখের চোট গুরুতর হওয়ায় অন্তত এক-দু’ মাস শুটিং থেকে বিরতি নিতে হতে পারে তাকে। চিকিৎসকের পরামর্শে বিশ্রামেই থাকতে হবে এই সময়।

আগামী সেপ্টেম্বরের শেষ ভাগ বা অক্টোবরের মাঝামাঝি সময়ে ফের ‘কিং’-এর শুটিং শুরু হতে পারে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এর মাঝে অভিনেতা আর সেটে ফিরছেন না।

এদিকে, শাহরুখের শরীরের কোন অংশে আঘাত লেগেছে তা নির্মাতাদের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়নি। তবে ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, পেশিতেই আঘাত পেয়েছেন অভিনেতা। এমনকি চিকিৎসার জন্য গোটা টিম নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিচ্ছেন তিনি।

বিগত কয়েক বছরে অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে একাধিকবার আহত হয়েছেন শাহরুখ। এবারও সেই তালিকায় যুক্ত হলো নতুন আঘাত। শুটিং বন্ধ হয়ে যাওয়ায় পিছিয়ে যাচ্ছে এই পর্বের শিডিউলও। তবে সুস্থ হয়েই ফের শুটিং সেটে ফিরবেন বলিউড বাদশাহ।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ঢাকা ছে‌ড়ে‌ছেন পা‌কিস্তানের পররাষ্ট্রস‌চিব

শহীদ পরিবার থেকে দুজনকে উপদেষ্টা নিয়োগ দিতে হবে : নুর

ব্রাজিলে আটক আর্জেন্টিনার চার নারী ফুটবলার

দিল্লির হোটেলে ব্রিটিশ নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

হাসিনার মামলায় তৃতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন তদন্ত কর্মকর্তা

গণতন্ত্র কিংবা বহুত্ববাদ নয়, ইসলামী শাসন ব্যবস্থাই জাতিগঠনের একমাত্র পথ : প্রফেসর আসাদুল্লাহ

ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচন প্রথম ধাপে হারতে যাচ্ছে ম্যাক্রোঁর দল

শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত বিএনপি : ফখরুল

পদ্মা ব্যারেজ নির্মাণ, ফ্যামিলি কার্ড, সহজ শর্তে কৃষি ঋণ ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি তারেক রহমানের

রাজশাহীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু