মঙ্গলবার , ৯ জুলাই ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

কোটা সংস্কারের দাবিতে রাজশাহী কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদক
editor
জুলাই ৯, ২০২৪ ৮:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন রাজশাহী কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরের দিকে কলেজের প্রধান ফটকের সামনের সড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করেন তারা। এরপর দুপুর ১টা পর্যন্ত চলে এই কর্মসূচি। এসময় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
সমাবেশে শিক্ষার্থীরা কোটার বিরুদ্ধে, ‘বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’, গর্জে উঠো আরেকবারসহ বিভিন্ন স্লোগান দেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, সরকারি চাকরিতে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল ও কোটা সংস্কার না করা পর্যন্ত তাদের এ আন্দোলন চলবে। সরকারি চাকরিতে একটি বিশেষ শ্রেণিকে যে সুবিধা দেওয়া হচ্ছে তা বাতিল করতে হবে। অন্যথায় সারা দেশে শুরু হওয়া এই আন্দোলন আরো তীব্রতর হবে।
এসময় রাজশাহী কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী দিল সেতারা সেবা বলেন, অবিলম্বে কোটা প্রথা বাতিল করতে হবে। যাতে মেধাবীরা সুযোগ পান। সংবিধানে সমতা রক্ষার কথা বলা আছে। কিন্তু কোটার মাধ্যমে বৈষম্য সৃষ্টি হচ্ছে। তাই এই বৈষম্যের অবসান ঘটাতে হবে।
রাজশাহী কলেজে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারী ও ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী নাসির হোসেন বিদ্যুৎ বলেন, আপাতত আজকের মতো এ আন্দোলন কর্মসূচি সমাপ্ত করা হলো। তবে অবিলম্বে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চলবে থাকবে।
তিনি বলেন, কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি পালন করা হবে। বুধবার বেলা ১১টা থেকে আবার এ আন্দোলন কর্মসূচি চলবে বলে জানান তিনি।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

গণতান্ত্রিক ভবিষ্যৎ গঠনে নাগরিক সমাজকে ক্ষমতায়িত করতে কাজ করছে ইইউ

গভীর সমুদ্রে মাছ ধরা ও পশুপালন খাত আধুনিকায়নের আহ্বান প্রধান উপদেষ্টার

এবার ওটিটিতে আসছে প্রভাসের ‘কল্কি’

শাহরুখের সঙ্গে কাজল জুটি বাঁধুক, চাইতেন না অজয়

বিশ্বকাপে এবার নিউজিল্যান্ডের বিপক্ষে বড় হার বাংলাদেশের

দণ্ডপ্রাপ্ত ৫৭ জনকে ক্ষমা, আমিরাতের রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে ড. ইউনূসের চিঠি

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল কেনিয়ায় নিহত ১৬

ইশতেহার ঘোষণা : দেশের স্বার্থ ও সার্বভৌমত্বই হবে বিএনপির পররাষ্ট্রনীতির মূল ভিত্তি

হাসিনার বিরুদ্ধে গুমের সংশ্লিষ্টতার তদন্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

চলছে শাবনূর সপ্তাহ