রবিবার , ৮ মার্চ ২০২৬ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

মায়ামিকে জিতিয়ে ৯০০তম গোলের কাছে মেসি

প্রতিবেদক
editor
মার্চ ৮, ২০২৬ ১২:৪১ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : মেজর লিগ সকারের নতুন মৌসুমে টানা দ্বিতীয় জয় পেয়েছে ইন্টার মায়ামি। গতকাল (শনিবার) বাল্টিমোরে রেকর্ড দর্শকের সামনে ডিসি ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে তারা। বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে গোল করে এদিন ৯০০তম গোলের আরও কাছে পৌঁছে গেলেন লিওনেল মেসি।

আর্জেন্টাইন ফরোয়ার্ড তার ক্যারিয়ারের ৮৯৯তম গোল করেছেন এদিন। তাকে নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে থাকায় ওয়াশিংটনে অবস্থিত ডিসি ইউনাইটেডের ছোট ভেন্যু থেকে বাল্টিমোরে ম্যাচটি সরিয়ে নেওয়া হয়। ৭২ হাজার ২৬ দর্শককে হতাশ করেননি মেসি। প্রথমার্ধে তার গোলে ২-০ তে এগিয়ে যায় মায়ামি।

রদ্রিগো ডি পলও এমএলএস কাপ চ্যাম্পিয়নদের হয়ে গোল করেন। টাই বারিবো ৭৫তম মিনিটে গোল শোধ দিলেও স্বাগতিকরা সমতা ফেরাতে পারেনি।মেসি ও তার দলের জন্য এই সপ্তাহ ছিল ঘটনাবহুল। গত বৃহস্পতিবার তারা হোয়াইট হাউজে যান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সময় কাটায় পুরো দল। ওই আনন্দঘন মুহূর্তের একদিন পর মাঠে নেমে দারুণ এক জয় পেলো মায়ামি।

১৭তম মিনিটে ১৫ গজের মধ্যে বল পেয়ে ডি পল দূরের পোস্ট দিয়ে জাল কাঁপান। ১০ মিনিট পর মাতেও সিলভেত্তির পাস ধরে ডিসির গোলকিপারের মাথার ওপর দিয়ে বল তুলে দিয়ে লক্ষ্যভেদ করেন মেসি। তিন ম্যাচে তৃতীয় গোল করলেন তিনি।

৩৮ বছর বয়সী ফরোয়ার্ড ইতিহাসের দ্বিতীয় পুরুষ খেলোয়াড় হিসেবে ৯০০ ক্যারিয়ার গোলের মাইলফলক ছোঁবেন। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর এরই কীর্তি গড়ার সুযোগ তিনি পাচ্ছেন বুধবার। এদিন কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে তার দল ন্যাশভিলের মুখোমুখি হবে।

এলএএফসির বিপক্ষে লিগের প্রথম ম্যাচে ৩-০ গোলে হেরে শুরু করেছিল মায়ামি। তারপর অরল্যান্ডো সিটির বিপক্ষে মৌসুমের প্রথম জয় পায় তারা। তিন ম্যাচে দ্বিতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে মেসিরা।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত