রবিবার , ৯ মার্চ ২০২৫ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

খাদ্য উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রতিবেদক
editor
মার্চ ৯, ২০২৫ ১:০৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের কৃষি বিষয়ক সংগঠনের প্র্যাকটিস ম্যানেজার টমাস রিকার্ডো রোসাদা ভিল্লামারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে মন্ত্রণালয়ের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় খাদ্য উপদেষ্টা টমাস রিকার্ডোকে বাংলাদেশে স্বাগত জানিয়েছেন।

এ সময় দ্বি-পক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার পাশাপাশি বিশ্বব্যাংকের অর্থায়নে এদেশে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে খাদ্য সচিব মো. মাসুদুল হাসানসহ খাদ্য মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অন্যান্য