মঙ্গলবার , ৩ মার্চ ২০২৬ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

কাজ চেয়ে সাড়া পাচ্ছেন না এনা সাহা

প্রতিবেদক
editor
মার্চ ৩, ২০২৬ ১১:৩৩ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও প্রযোজক এনা সাহা। দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও অভিনয়ে নিয়মিত হতে চাইছেন। গত তিন বছর বড় পর্দায় তাকে দেখা যায়নি। সম্প্রতি জানিয়েছেন, অভিনয়ের জন্য অনেকের সাথে যোগাযোগ করলেও আশানুরূপ কোনো সাড়া পাচ্ছেন না।

শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রী বর্তমানে ভালো চিত্রনাট্য ও সুযোগের অপেক্ষায় রয়েছেন। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘চিনে বাদাম’ ছবির পর এনা সাহার প্রযোজিত বা অভিনীত কোনো কাজ সেভাবে দর্শক মহলে আসেনি।

দীর্ঘ এই সময় কেন অন্তরালে ছিলেন, তা নিয়ে দর্শকদের মনে কৌতূহল ছিল। এনা ভারতীয় সংবাদ মাধ্যমে জানান, তিনি নিজেকে সবসময় একজন অভিনেত্রী হিসেবেই দেখেন এবং প্রযোজক হওয়ার পরও তার মূল লক্ষ্য ছিল অভিনয়। তবে গত কয়েক বছরে নতুন কোনো কাজের প্রস্তাব না আসায় তিনি অনেকটাই বিস্মিত হয়েছেন।

এনা বলেন, আমি অনেককে বলেছি, অভিনয় করতে চাই, কাজ করতে চাই। কিন্তু এখনও কেউ সেভাবে আমার সঙ্গে যোগাযোগ করেননি। কেন জানি না সেটা। প্রযোজক হওয়ার আগেও আমি অভিনেত্রী। অভিনয় করতে চাই।

কাজের সুযোগ কম পাওয়ার পেছনে কোনো ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ গ্রুপিং কাজ করছে কি না—এমন প্রশ্নে এনা জানান, তিনি কখনোই কোনো নির্দিষ্ট কোরাম বা গ্রুপের অংশ ছিলেন না।

নিজের কাজ একহাতে সামলাতে অভ্যস্ত এই অভিনেত্রী সিনেমা ছাড়াও প্রয়োজনে ছোট পর্দায় বা ধারাবাহিকে অভিনয় করতেও আগ্রহী। চলতি বছরে তার প্রযোজনা প্রতিষ্ঠানের একটি ছবি মুক্তি পাওয়ার কথা থাকলেও অভিনেত্রী হিসেবে নিজের পরিচিতি পুনরায় ঝালিয়ে নিতে মুখিয়ে আছেন তিনি।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

বিমানের প্রশিক্ষণ কোথায় হবে দেখার প্রয়োজন : সাখাওয়াত হোসেন

ঈদের ছুটি শেষে স্বস্তিতে ঢাকায় ফিরছে মানুষ

সেরা আটে জায়গা হয়নি রিয়াল-বায়ার্নের, খেলবে প্লে-অফ

মৎস্যকে শিল্প বানালে এর মূল চরিত্র নষ্ট হয়ে যাবে : উপদেষ্টা ফরিদা

নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টা ‌‘যা খুশি লিখতে দ্বিধা করবে না, দাবি পূরণ করার চেষ্টা করব’

জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হতে চাই না : সারজিস আলম

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় রাবির উপাচার্যসহ ১৮ জন

আইইবি রাজশাহী কেন্দ্রে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও আলোচনা

দেশ ছেড়েছেন মাহি

সেনাবাহিনী পাশে না দাঁড়ালে গৃহযুদ্ধের পরিস্থিতি হতো : ভিপি নূর