শনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

লেডি গ্যাংস্টারের গল্প এই নাটকে থাকছে তিশার বস্তির জীবন

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ১:৫৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ছোটপর্দায় সাধারণত প্রেম কিংবা বিরহের গল্পেই দেখা মেলে তানজিন তিশার। তবে এবার চেনা ছক ভেঙে সম্পূর্ণ ভিন্ন এক অবতারে হাজির হচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী। নারীপ্রধান অ্যাকশন থ্রিলার গল্পে ‘লেডি গ্যাংস্টার’ হিসেবে দর্শকদের চমকে দিতে আসছেন তিনি।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘গোলাপী’। নাম থেকেই স্পষ্ট, নাটকের কেন্দ্রীয় চরিত্রের নাম গোলাপী। এই চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। নাটকটিতে তাকে দুটি ভিন্ন রূপে দেখা যাবে বলে জানা গেছে। সিএমভির ব্যানারে নির্মিত এই নাটকে তিশার বিপরীতে নায়ক ও ভিলেন- উভয় চরিত্রেই থাকতে পারেন অভিনেতা তৌসিফ মাহবুব।

মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন সময়ের জনপ্রিয় নির্মাতা রুবেল হাসান। চিত্রগ্রহণে ছিলেন রাজু রাজ। নির্মাতা জানান, নাটকের গল্পে বস্তির চালচিত্র থেকে শুরু করে পকেটমার ও গ্যাংস্টারদের অন্ধকার জগতের রাজনীতি উঠে এসেছে। সেই সঙ্গে থাকছে পুলিশি চমক এবং রোম্যান্টিক আবহ।

পরিচালক রুবেল হাসান নাটকটি নিয়ে বেশ আশাবাদী। তিনি জানান, ‘গোলাপী’ চরিত্রটি যেকোনো অভিনেত্রীর জন্যই বেশ কঠিন ছিল। তবে তানজিন তিশা সেই চ্যালেঞ্জটি দারুণভাবে মোকাবেলা করেছেন। এটি মূলত একটি অ্যাকশন থ্রিলার ঘরানার নাটক হলেও দর্শকদের জন্য এতে ভরপুর বিনোদন রাখা হয়েছে।

প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, নাটকটি সিনেমার আদলে নির্মাণ করা হয়েছে। দর্শক এটি দেখলে একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্রের স্বাদ পাবেন। বর্তমানে সম্পাদনার টেবিলে থাকা ‘গোলাপী’ নাটকটি আগামী ঈদ উৎসবে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

লিবিয়া থেকে ফিরবেন আরও ১৬৬ বাংলাদেশি

ধেয়ে আসছে বৃষ্টিবলয়, সক্রিয় থাকবে ২৪ মার্চ পর্যন্ত

ক্ষমতায় বসার আগেই কেউ কেউ ফ্যাসিস্ট চরিত্র দেখাচ্ছে : বুলবুল

ভারত হাসিনাকে ফেরত না দিলে কিছুই করার নেই : পররাষ্ট্র উপদেষ্টা

ফাইল ছবি

এইচএসসির অবশিষ্ট পরীক্ষা বাতিল করে আদেশ জারি

বেঙ্গালুরুকে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখলো রাজস্থান

রাজশাহীতে স্কুল শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো আরজেপি টেক অলিম্পিয়া ফাইনাল রাউন্ড

বিগত তিন নির্বাচনকে ‘বৈধ’ বলা পর্যবেক্ষকদের সুযোগ দেওয়া হবে না : নাসির উদ্দিন

জাতীয় ঐক্যের আলোচনায় রিজভীর বক্তব্যে ‘অপরাজনীতি’ দেখছে জামায়াত

ভারতের কোচ হওয়া নিয়ে যা বললেন এবি ডি ভিলিয়ার্স