শনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

জাইমা রহমানকে প্রশংসায় ভাসালেন দুই অভিনেত্রী

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ২:২৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর দেশে ফিরে নম্র ও সংযত আচরণ দিয়ে মানুষের মন জয় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পরও তার ব্যক্তিত্ব ও ব্যবহার নিয়ে ইতিবাচক আলোচনা রয়েছে জনমনে। একইভাবে তার কন্যা জাইমা রহমানও নিজের আচার-আচরণ ও বক্তব্যের মাধ্যমে অনেকের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে তাকে নিয়ে প্রশংসা করেছেন দুই অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তানজিন তিশা। দুজনেই ফেসবুকে লিখেছেন জাইমাকে নিয়ে তাদের একান্ত ভাবনার কথা।


দাদি বেগম খালেদা জিয়ার কোলে জাইমা

বাঁধন তার ফেসবুক পোস্টে লেখেন, তিনি জাইমা রহমানকে গভীরভাবে শ্রদ্ধা করেন। গত কয়েক মাস ধরে তাকে অনুসরণ করছেন বলেও উল্লেখ করেন। তার ভাষায়, জাইমা যেভাবে নিজেকে উপস্থাপন করেন, কথা বলেন এবং বিশ্বকে দেখেন, তা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। সবসময় স্থির ও মাটির কাছাকাছি থাকা তার ব্যক্তিত্বে স্পষ্ট চিন্তাভাবনা ও দৃঢ়তার ছাপ রয়েছে।


জাইমা রহমানকে গভীরভাবে শ্রদ্ধা করেন বাঁধন

বাঁধন মনে করেন, জাইমার মধ্যে ভবিষ্যতের একজন নেতৃত্বগুণসম্পন্ন মানুষের সম্ভাবনা স্পষ্ট। তিনি তার প্রতি শুভকামনা ও ভালোবাসা জানান।

জাইমা রহমানের প্রতি মুগ্ধ তানজিন তিশাও

অন্যদিকে তানজিন তিশা লেখেন, বিদেশে বেড়ে উঠলেও জাইমা অত্যন্ত সৌন্দর্য, মর্যাদা ও গর্বের সঙ্গে নিজের সংস্কৃতি ও ঐতিহ্য ধারণ করছেন। তিনি আরও বলেন, মানুষ যেখানেই বেড়ে উঠুক না কেন, নিজের শিকড়কে দৃঢ়ভাবে ধারণ করতে পারা সত্যিই অনুপ্রেরণাদায়ক। এভাবে অনেকেই জাইমার ব্যক্তিত্ব ও আচরণের প্রতি মুগ্ধতা প্রকাশ করছেন।

সর্বশেষ - অন্যান্য