মঙ্গলবার , ১৪ মে ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

হজ পালনে সৌদি আরব গেছেন ১৫ হাজার ৫১৫ বাংলাদেশি

প্রতিবেদক
editor
মে ১৪, ২০২৪ ১:২২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত ১৫ হাজার ৫১৫ জন বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন। সোমবার রাত ১১টা ৫৯ মিনিটে হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে জানানো হয়, সোমবার পর্যন্ত সর্বমোট ১৫ হাজার ৫১৫ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার সাতশ ৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ১১ হাজার ৭৬৮ জন।

হজযাত্রীদের নিয়ে এ পর্যন্ত সৌদি আরব গেছে ৩৯টি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১টি, সৌদি এয়ারলাইন্সের নয়টি, ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৭টি। হজ পালনের জন্য এ পর্যন্ত ভিসা ইস্যু করা হয়েছে ৭৪ হাজার আটশ ৯৭টি। এর মধ্যে সরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা ৯২ শতাংশ এবং বেসরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা ৮৮ শতাংশ।

এ বছর সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীর কোটা ৪৫৬২ এবং বেসরকারি হজযাত্রীর কোটা ৮০ হাজার ৬৯৫। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ২৫৯টি। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার ফ্লাইট শুরু হয় ৯ মে। শেষ ফ্লাইট যাবে ১০ জুন। এরপর হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন। ২২ জুলাই শেষ ফিরতি ফ্লাইট দেশে আসবে। উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস কানাডার

পাকিস্তানে ঈদের সম্ভাব্য তারিখ ৩১ মার্চ, রোজা হতে পারে ২৯টি

জামায়াত প্রার্থী বাদলের মৃত্যু, শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

ডিসেম্বরে নির্বাচন দিলে সরকার সসম্মানে বিদায় নিতে পারবে : ড. খন্দকার মোশাররফ

প্রবাসীদের ভোট পদ্ধতি নিয়ে অংশীজনের মতামত নেবে ইসি

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে হাদিকে

রাসিক কাউন্সিলর-কর্মকর্তাদের সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ও ইউনিসেফ প্রতিনিধির মতবিনিময়

আলিয়ার আলফায় থাকবে কবীরের ক্যামিও!

নেতানিয়াহুকে ‘কঠোর বার্তা’ দিয়ে গেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট

নায়কের মুখে গন্ধ, অসুস্থ হয়ে পড়েছিলেন বিপাশা