সোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ভয় যেন এগিয়ে যাওয়ার পথে বাধা না হয় : তামান্না

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ৬:১২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বলিউডের ‘আইটেম কুইন’ তামান্না ভাটিয়া। সম্প্রতি ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’-এর ‘গফুর’ গানে তার পারফরম্যান্স সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। এর আগে ‘আজ কি রাত’ কিংবা ‘কাবালা’র মতো গানে তামান্নার নাচ দেখে দর্শক তাকে আইটেম গানের অঘোষিত রানি হিসেবে মেনে নিয়েছেন।

তবে শুধু নাচেই নয়, দক্ষিণী ছবি থেকে শুরু করে বলিউডের ‘লাস্ট স্টোরিজ ২’-এও তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। বিশেষ করে ‘লাস্ট স্টোরিজ ২’-এ তামান্নার সাহসী অভিনয় নিয়ে ব্যাপক চর্চা হয়েছিল। তবে এক সাক্ষাৎকারে অভিনেত্রী তার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তামান্না দাবি করেন, দীর্ঘ ক্যারিয়ারে তিনি আসলে তেমন কোনো ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেননি।

অভিনেত্রী বলেন, ‘পুরো ক্যারিয়ারে আমি তেমন কোনো অন্তরঙ্গ দৃশ্যই করিনি। যা করেছি, তা অত্যন্ত সামান্য।’ কিন্তু এটা কি তামান্নার ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এ ধরনের দৃশ্য থেকে নিজেকে দূরে রেখেছেন। তামান্নার মতে, বর্তমান ইন্টারনেটের যুগে দর্শকরা সব ধরনের কন্টেন্ট দেখার সুযোগ পাচ্ছেন, তাই সবকিছুই খুব ভেবেচিন্তে করতে হয়।

তিনি বলেন, ‘অভিনেত্রী হিসেবে কোনো ভয় বা দ্বিধা যেন আমার এগিয়ে যাওয়ার পথে বাধা না হয়। আমি চাই না কোনো কিছু আমাকে আটকে রাখুক।’ তার মতে, গল্পের প্রয়োজনে চুম্বনের মতো দৃশ্য থাকলে সেটিকে চিত্রনাট্যের অংশ হিসেবেই দেখা উচিত। সময়ের সঙ্গে সঙ্গে চলচ্চিত্রের ধারা পরিবর্তন হওয়াটাকেও ইতিবাচক হিসেবে দেখেন তিনি।

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি তামান্না যে বর্তমানে নাচের জন্য আকাশচুম্বী পারিশ্রমিক নিচ্ছেন, তাও এখন টক অফ দ্য টাউন। গত বছরের শেষে গোয়ার এক সমুদ্রসৈকতে বর্ষবরণ অনুষ্ঠানে মাত্র ৬ মিনিট নাচের জন্য তিনি নিয়েছিলেন ৬ কোটি টাকা!

সর্বশেষ - অন্যান্য