রবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

‘আজকে তুমি কঠিন অপারেশনের মুখোমুখি’

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ১১:৪২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় মুখ তানিয়া বৃষ্টি। সাবলীল অভিনয় আর মনকাড়া হাসিতে যিনি নিয়মিত জয় করে চলেছেন দর্শকদের মন। যখন ক্যারিয়ারের সুবর্ণ সময় পার করছেন এবং ব্যস্ত থাকার কথা ছিল লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায়, ঠিক তখনই বিষাদের ছায়া নেমে এল এই অভিনেত্রীর জীবনে।

বর্তমানে এই অভিনেত্রী হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন। তানিয়া বৃষ্টির এই দুঃসময়ে সহকর্মী ও ভক্তদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। তার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তানিয়ার একটি ছবি শেয়ার করে মাহি এক আবেগঘন পোস্টে লেখেন, ‘হাসপাতালের বিছানায় না, তোমাকে আবার হাসিমুখে আমাদের মাঝে দেখতে চাই।’

তানিয়ার জন্য দোয়া চেয়ে মাহি আরও লেখেন, ‘মাত্র কিছুদিন আগেও একসাথে কাজ করলাম, আজকে তুমি কঠিন অপারেশনের মুখোমুখি। আল্লাহ তোমার অপারেশন সফল করুক, দ্রুত সম্পূর্ণ সুস্থতা দান করুন। সব ফ্যান ও শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ, দয়া করে তানিয়া বৃষ্টির জন্য দোয়া করবেন।’

জানা গেছে, বর্তমানে তানিয়া বৃষ্টির অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। এই কঠিন সময়ে পরিবারের পাশাপাশি শোবিজ অঙ্গনের সতীর্থরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন। উল্লেখ্য, নানামাত্রিক চরিত্রে অভিনয়ের মাধ্যমে তানিয়া বৃষ্টি গত কয়েক বছরে দর্শকদের কাছে বিশেষ গ্রহণযোগ্যতা তৈরি করেছেন।

সর্বশেষ - অন্যান্য