বুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

আজ রাজশাহীতে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ১:১৮ অপরাহ্ণ

জিল্লুর রহমান জয়: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আজ বুধবার (০৪ ফেব্রুয়ারি) একদিনের সরকারি সফরে রাজশাহী আসছেন।

আজ বুধবার বিকাল তিনটায় রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে মহানগর এবং রাজশাহী বিভাগের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সাথে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬’ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

স্বরাষ্ট্রের মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এর সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, আঞ্চলিক নির্বাচন অফিসার, বিভাগের সকল জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জসহ সকল থানা ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য বাহিনীর কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।

সর্বশেষ - অন্যান্য