শনিবার , ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে শেষ হলো ২১ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা

প্রতিবেদক
editor
সেপ্টেম্বর ২১, ২০২৪ ৮:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এই শ্লোগানে রাজশাহীতে শেষ হলো ২১ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা। এ উপলক্ষে শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ.বি.এম শরীফ উদ্দিন।
এতে স্বাগত বক্তব্য রাখেন সামাজিক বন বিভাগ রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নার্সারি মালিক সমিতির সভাপতি শাহেদুজ্জামান সরকার সঞ্জু। রাজশাহীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সরকার অসীম কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সামাজিক বন অঞ্চল, বগুড়ার বন সংরক্ষক মুহাম্মদ সুবেদার ইসলাম, স্থানীয় সরকার রাজশাহী বিভাগের পরিচালক পারভেজ রায়হান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার অনির্বাণ চাকমা।
সামাজিক বন বিভাগ রাজশাহীর আয়োজনে ও জেলা প্রশাসন রাজশাহীর সহযোগিতায় গত ১ সেপ্টেম্বর নগর ভবনের গ্রীন প্লাজায় এ বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মেলায় ৩৪ টি স্টল অংশগ্রহণ করেছিল। অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী নার্সারি মালিকগণের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এতে প্রধান অতিথির বক্তব্যে ড. এ.বি.এম শরীফ উদ্দিন বলেন, প্রকৃতি থেকে অক্সিজেন নেয়া এবং কার্বন-ডাই-অক্সাইড দেয়ার মাধ্যমে আমরা বেঁচে থাকি। পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের ব্যাপক বৃক্ষরোপণ করতে হবে। আমাদের সন্তানকে বৃক্ষ সম্পর্কে জানাতে হবে এবং নগর পরিকল্পনাবিদদের সবুজ নগরায়ণে বৃক্ষ রোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে হবে। সুশোভিত ফুল, ফলের সাথে বহুবর্ষজীবী বৃক্ষ লাগানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি। জলাশয় সংরক্ষণ, পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্বারোপ করে তিনি সকলকে ব্যাপক বৃক্ষরোপণ করতে অনুরোধ জানান। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রয়াসে এ কাজটি করতে হবে।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় রাজশাহীতে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

সর্বশেষ - অন্যান্য