সোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

সানির দাপটে টিকতে পারছেন না রানি মুখার্জি

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ২, ২০২৬ ২:৩৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বক্স অফিসে সানি দেওল অভিনীত ‘বর্ডার টু’ সিনেমার জয়জয়কার চলছে। মুক্তির দ্বিতীয় সপ্তাহেও সিনেমাটি আয়ের দিক থেকে দাপট বজায় রেখেছে। এদিকে, গত শুক্রবার মুক্তি পাওয়া রানি মুখার্জির ‘মার্দানি থ্রি’ প্রথম উইকেন্ডে দর্শকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। সানির সিনেমার শক্ত অবস্থানের কারণে রানির নতুন এই সিনেমাটি বক্স অফিসে বেশ সংকটের মুখে পড়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

গত ২৩ জানুয়ারি মুক্তি পাওয়া যুদ্ধভিত্তিক সিনেমা ‘বর্ডার টু’ শুরু থেকেই দর্শকদের ব্যাপক সাড়া পাচ্ছে। গত রোববার (১ ফেব্রুয়ারি) সিনেমাটি প্রায় ২০ কোটি ৪৭ লাখ রুপি আয় করেছে। মুক্তির মাত্র ১০ দিনেই সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২৭৩ কোটি ২২ লাখ রুপিতে।মূলত সানি দেওল, বরুণ ধাওয়ান ও দিলজিৎ দোসাঞ্জের মতো তারকাদের উপস্থিতি এবং দেশপ্রেমের আবহে নির্মিত এই ছবিটিকে ঘিরে শুরু থেকেই দর্শকদের ব্যাপক আগ্রহ ছিল।

গত ৩০ জানুয়ারি মুক্তি পাওয়া ‘মার্দানি থ্রি’ সিনেমাটি এর আগের কিস্তিগুলোর মতো বক্স অফিসে সুবিধা করতে পারছে না। মুক্তির প্রথম শনি ও রোববার সিনেমাটি যথাক্রমে ৬ কোটি ২৫ লাখ ও ৬ কোটি ৩৪ লাখ রুপি আয় করেছে। প্রথম তিন দিন শেষে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে মাত্র ১৬ কোটি ৫৯ লাখ রুপি। প্রায় ৭৫ কোটি রুপি বাজেটে নির্মিত এই সিনেমাটি মূল মূলধন তুলে আনতে পারবে কি না, তা নিয়ে এখন সংশয় দেখা দিয়েছে।

সানি দেওল ও আহান শেঠি অভিনীত ‘বর্ডার টু’ গত ২৬ জানুয়ারির ছুটিকে কাজে লাগিয়ে বড় অংকের ব্যবসা করেছে। এর ঠিক এক সপ্তাহ পর রানি মুখার্জি পর্দায় ফিরলেও বক্স অফিসে সানির সিনেমার দাপটের সামনে তিনি টিকতে পারছেন না। সিনেমা বিশ্লেষকদের মতে, দ্বিতীয় সপ্তাহেও ‘বর্ডার টু’-এর অগ্রযাত্রা অব্যাহত থাকায় নতুন সিনেমা হিসেবে ‘মার্দানি থ্রি’ প্রয়োজনীয় দর্শক টানতে পারছে না।

সর্বশেষ - অন্যান্য