সোমবার , ২২ ডিসেম্বর ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

নেসকোর নবনিযুক্ত এমডি মশিউর রহমানকে ফুলেল শুভেচ্ছা

প্রতিবেদক
editor
ডিসেম্বর ২২, ২০২৫ ১১:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মশিউর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (রেজি: নং: বি–২২৩৭)। একই সঙ্গে সংঠনটির পক্ষ থেকে বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক অঞ্জনা খান মজলিশকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজশাহী নগরীর হেতেমখাঁ এলাকায় অবস্থিত নেসকো ভবনে এ শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ সোহরাব হোসেন লাইজু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সংগঠনের অন্তর্ভুক্ত ১৬ জেলার নেতৃবৃন্দ এবং রাজশাহীতে কর্মরত নেসকোর সকল ডিভিশনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা নবনিযুক্ত এমডি মশিউর রহমানকে দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানিয়ে বলেন, নেসকোর সার্বিক উন্নয়ন, সেবার মান বৃদ্ধি ও শ্রমিক-কর্মচারীদের ন্যায্য অধিকার রক্ষায় তিনি ইতিবাচক ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা তাদের। পাশাপাশি বিদায়ী এমডি অঞ্জনা খান মজলিশের দায়িত্বকালীন সময়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করা হয়।

এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর খিলক্ষেত থানাধীন তিনশ ফিট এলাকায় আয়োজিত জনসমাবেশে যোগদান এবং তাকে সংবর্ধনা জানানোর বিষয়ে সাংগঠনিক প্রস্তুতি ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।

নেতৃবৃন্দ বলেন, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শ্রমিক-কর্মচারীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি বাস্তবায়নে তারা বদ্ধপরিকর।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

‘নায়িকা হতে আসিনি, ভালো অভিনেত্রী হতে চাই : শিঞ্জিনী

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চলবে কোনও মেয়াদ নেই : ভারতীয় সেনাবাহিনী

জাতিসংঘের শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠক : বার্লিন গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রত্যক্ষ-পরোক্ষভাবে আমরা প্রত্যেকেই দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছি : বিভাগীয় কমিশনার

১১ মিনিটের ব্যবধান, ফেসবুকে হাসনাতের দুই পোস্ট

শিক্ষা উপদেষ্টার অনুরোধেও অনশনে অনড় কুয়েট শিক্ষার্থীরা

সংখ্যালঘুদের দাবির প্রতি আমরা শ্রদ্ধাশীল, সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ : উপদেষ্টা নাহিদ

সোমবার দেশে ফিরছেন বিএনপি মহাসচিব

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মার্কো রুবিওকে বেছে নিতে পারেন ট্রাম্প

যেভাবে সেমিফাইনালে উঠতে পারে পাকিস্তান