মঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ওয়াশিংটনকে কড়া বার্তা দিলেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট

প্রতিবেদক
editor
জানুয়ারি ২৭, ২০২৬ ১:২৩ অপরাহ্ণ
ওয়াশিংটনকে কড়া বার্তা দিলেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক : প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর ভেনেজুয়েলার অভ্যন্তরীণ ব্যাপারে যুক্তরাষ্ট্র অতিমাত্রায় হস্তক্ষেপ করছে বলে দাবি করেছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ। ভেনেজুয়েলার সরকার ওয়াশিংটনের ‘আদেশ’ শুনতে শুনতে ক্লান্ত বলেও অভিযোগ করেছেন তিনি।

গতকাল ভেনেজুয়েলার পুয়ের্তো লা ক্রুজ শহরে আয়োজিত এক জনসভায় ভাষণ দেওয়ার সময় ওয়াশিংটনের উদ্দেশে দেলসি রদ্রিগুয়েজ বলেন, “আমরা ওয়াশিংটনের আদেশ-নির্দেশ শুনতে শুনতে ক্লান্ত; যথেষ্ট হয়েছে।”

“ভেনেজুয়েলার রাজনীতি ভেনেজুয়েলানদের হাতে থাকতে দিন। আমাদের নিজেদের অভ্যন্তরীন মত-পাথ্যকগুলো নিজেদের মেটাতে দিন। ফ্যাসিবাদ এবং উগ্রপন্থার বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের পর এই সরকার ভেনেজুয়েলার ক্ষমতায় এসেছে।”

গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারকাসে সামরিক অভিযান চালিয়ে সরকারি বাসভবন থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে নিয়ে আসে মার্কিন সামরিক বাহিনী। বর্তমানে তারা নিউইয়র্কের রাজধানী নিউইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দি আছেন। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ তোলা হয়েছে এবং মার্কিন আদালতে সেই অভিযোগের বিচারের প্রস্তুতি চলছে।

মাদুরো এবং তার স্ত্রীকে অপহরণের পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের নির্দেশনা মেনে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হন দেলসি রদ্রিগুয়েজ, যিনি মাদুরো’র নেতৃত্বাধীন সরকারের ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরোকে অপহরণ করার পর ঘোষণা করেন, ভেনেজুয়েলার তেল সম্পদের ওপর অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। কিছুদিন আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে নিজের একটি ছবি পোস্ট করেছেন ট্রাম্প। সেখানে দেখা গেছে নিজেকে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দাবি করেছেন তিনি।

সোমবারের জনসভায় দেলসি বলেন, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঝামেলায় যেতে চায় না, তবে দেশটিকে ভয়ও পায় না। তিনি বলেন, “আমরা ভীত নই, যুক্তরাষ্ট্রকে ভয়ও পাই না। ওয়াশিংটনের সঙ্গে আমরা সম্পর্ক বজায় রাখতে চাই, তবে সেই সম্পর্কের ভিত্তি হতে হবে পরস্পরের প্রতি সম্মান, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা, আন্তঃব্যক্তিক সম্পর্কের ক্ষেত্রে মৌলিক মানবিক সম্মান এবং ভেনেজুয়েলার মর্যাদা ও ইতিহাসের প্রতি শ্রদ্ধা।”

সূত্র : সিএনএন

সর্বশেষ - অন্যান্য