রবিবার , ৩০ জুন ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

জামিনে মুক্ত হয়ে স্ত্রীর জানাজায় অংশ নিলেন বিএনপি নেতা চাঁদ

প্রতিবেদক
editor
জুন ৩০, ২০২৪ ৬:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। রোববার (৩০ জুন) দুপুর ১২টার পর তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এদিকে আবু সাঈদ চাঁদের স্ত্রী শাহানা বেগম (৬০) আগের দিন শনিবার (২৯ জুন) দুপুরে মারা গেছেন। রোববার বিকেলে রাজশাহীর চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আর গ্রেফতারের ১৩ মাস ৫ দিন পর জামিনে মুক্ত হয়ে স্ত্রীর জানাজায় অংশ নিলেন বিএনপি নেতা চাঁদ।
এর আগে গত ২৪ মার্চ বিএনপি নেতা চাঁদের মা আশরাফুন্নেসা মারা যান। সেদিন আড়াই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নেন চাঁদ।
গত বছরের ১৯ মার্চ রাজশাহীর পুঠিয়া উপজেলায় জেলা বিএনপির এক সমাবেশে আবু সাঈদ চাঁদ বলেন, ‘শেখ হাসিনাকে কবরে পাঠানোর ব্যবস্থা করতে হবে।’ এই বক্তব্যের জেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দেশের বিভিন্ন স্থানে চাঁদের বিরুদ্ধে মামলা হতে শুরু করে। এরপর ২৪ মার্চ রাজশাহী মহানগর পুলিশ নগরীর ভেড়িপাড়া মোড় থেকে বিএনপি নেতা চাঁদকে গ্রেফতার করে।
চাঁদের আইনজীবী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন গণমাধ্যমকে জানান, বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে ২১টি মামলা হয়েছিল। সব মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিতে হয়েছে। সবশেষ ঈদের আগে ফরিদপুরের একটি মামলায় চাঁদের জামিন হয়। এরপর থেকে তিনি মুক্তির অপেক্ষায় ছিলেন। রোববার দুপুরের দিকে উচ্চ আদালত থেকে জামিনের আদেশ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছায়। এরপর কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয়।

সর্বশেষ - অন্যান্য