সোমবার , ১৯ জানুয়ারি ২০২৬ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

সহিংসতামুক্ত নির্বাচন ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

প্রতিবেদক
editor
জানুয়ারি ১৯, ২০২৬ ১:৩৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : নির্বাচনকালীন সহিংসতা রোধ এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিতসহ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত করতে রাষ্ট্র, রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছে মানুষের জন্য আইনি সহায়তা ফাউন্ডেশন।সোমবার (১৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আয়োজিত এক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংবিধান ও রাজনৈতিক বিশ্লেষক ইকতেদার আহমেদ বলেন, নির্বাচন একটি সাংবিধানিক অধিকার ও গণতন্ত্রের মূল ভিত্তি। নির্বাচনকালীন সহিংসতা ভোটারদের মধ্যে ভয় সৃষ্টি করে এবং জনগণের ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টি করে। তাই সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালন করতে হবে।

সংগঠনের চেয়ারম্যান আব্দুল বাতেন রাফি বলেন, নির্বাচনকালীন সহিংসতা শুধু রাজনৈতিক সংকট নয়, এটি একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত না হলে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। এ ক্ষেত্রে নাগরিক সমাজ, গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তব্যে নির্বাহী পরিচালক সামসুদ্দোহা পিন্টু বলেন, নির্বাচনকালীন সহিংসতা প্রতিরোধে আইনি সহায়তা ও সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। ভুক্তভোগীদের দ্রুত আইনি সহায়তা দিতে এ সংগঠন আগামীতেও সক্রিয় ভূমিকা পালন করবে।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শিব্বির আহমেদ, আমেরিকান বার ও ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের সদস্য ড. মুহাম্মাদ বিলাল হোসাইন, স্পেশালিস্ট ইএনটি ও হেড-নেক সার্জন ডা. এম. আরিফ মোর্শেদ খান প্রমুখ।

সর্বশেষ - অন্যান্য