সোমবার , ১২ জানুয়ারি ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রতিবেদক
editor
জানুয়ারি ১২, ২০২৬ ১:৫২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরা কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি চিফ অব মিশন (ডিসিএম) ড. লিউ ইউইন, পলিটিক্যাল ডিরেক্টর ঝাং জিং, রু কি (রাকি) এবং নাফিসা (লিয়াং শুইন)।

বৈঠকে চীনা রাষ্ট্রদূত ও জামায়াত আমির দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। চীন ও বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্ব দুই দেশের জনগণের কল্যাণ, উন্নয়ন সহযোগিতা, পারস্পরিক বাণিজ্য এবং সংস্কৃতি বিনিময়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বিশিষ্ট শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ, উন্নয়ন টিম লিড দেওয়ান আলমগীর এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

বিজয়ের সঙ্গে প্রেম করছেন ফাতিমা? যা বললেন অভিনেত্রী

‘আমরা প্রস্তুত, পরীক্ষা নিও না’—হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর

বায়তুল মোকাররমে সতর্ক পুলিশ, মুসল্লিদের তল্লাশি

এখনও যোগদান না করা পুলিশ সদস্যদের আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্ত ইস্যু পরিবর্তনের অপকৌশল: ফখরুল

খুনিদের গ্রেপ্তারে খুলল জট, রাউজানে সন্ধান মিলল অস্ত্র ভান্ডারের

রাকসু নির্বাচনে মনোনয়নপত্র নিলেন ৮৪৮ প্রার্থী, সময় বাড়ল আরো দুই দিন

পাকিস্তানে বোমা হামলায় নিহত ২১

বর্ষায় নারীদের মধ্যে বাড়ে ইউরিন ইনফেকশন, প্রতিরোধে করণীয়

রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, ‘ভারমুক্ত’ হতে পারেন তারেক রহমান