রবিবার , ৪ জানুয়ারি ২০২৬ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

জয় দিয়ে বছর শুরু বার্সেলোনার

প্রতিবেদক
editor
জানুয়ারি ৪, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : ছয় বছর যে মাঠে খেলেছেন, নতুন ক্লাবের জার্সিতে সেখানে ফিরে আবেগে ভাসেননি জোয়ান গার্সিয়া। সাবেক ক্লাব এস্পানিওলের বিপক্ষে বীরত্ব দেখালেন। গোলপোস্টে নিচে তার অসাধারণ নৈপুণ্য ও ফারমিন লোপেজের দুই অ্যাসিস্টে বার্সেলোনা বছর শুরু করল জয় দিয়ে। লা লিগায় এটি তাদের টানা নবম জয়।

শনিবার কাতালান ডার্বিতে ২-০ গোলে জিতেছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে তারা ব্যবধান বাড়াল ৭ পয়েন্টে। ১৯ ম্যাচে ৪৯ পয়েন্ট হ্যান্সি ফ্লিকের দলের। এক ম্যাচ কম খেলে ৪২ পয়েন্ট রিয়ালের। পয়েন্ট ব্যবধান ঘুচাতে রাতে রিয়াল বেতিসকে আতিথেয়তা দেবে তারা।

ফারমিনের অ্যাসিস্টে চার মিনিটের মধ্যে দানি ওলমো ও রবার্ত লেভানডোভস্কি জাল কাঁপান। কিন্তু ম্যাচ জয়ের কৃতিত্ব গার্সিয়ার বেশি। এস্পানিওল আক্রমণে দাপট দেখালেও তার দুর্দান্ত কয়েকটি সেভে ব্যর্থ হয়েছে। পঞ্চম স্থানে থাকা দলটির দারুণ প্রচেষ্টা চাপা পড়েছে স্প্যানিশ কিপারের পারফরম্যান্সে। পেরে মিলা ও রবার্তো ফার্নান্দেজকে একের পর এক সেভে হতাশ করেন গার্সিয়া। গত মৌসুমে এস্পানিওল ছাড়ার পর এই প্রথমবার এই মাঠে খেলতে নেমেছিলেন তিনি।

৩৯তম মিনিটে গার্সিয়া দারুণ এক সেভ করেন। গোলমুখের সামনে মিলার একটি হেড এক হাতে ক্রসবারের উপর দিয়ে মাঠের বাইরে পাঠান তিনি। ৬৩তম মিনিটে রবার্তো বল নিয়ে বক্সে ঢুকেছিলেন। কিন্তু কিপারকে একা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি। গার্সিয়া শুয়ে বল তার পা থেকে সরিয়ে দেন।

সর্বশেষ - অন্যান্য