শনিবার , ৩ জানুয়ারি ২০২৬ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

কক্সবাজারে ৬ কোটি টাকার ইয়াবা ও ক্রিস্টাল আইস জব্দ

প্রতিবেদক
editor
জানুয়ারি ৩, ২০২৬ ২:০৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : কক্সবাজারের টেকনাফে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ইয়াবা ও ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে কোস্ট গার্ড। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা ৬টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা ওয়াব্রাং সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ওই এলাকায় তল্লাশি করে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা এবং ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল আইস জব্দ করা হয়। মাদক পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি বলেন, জব্দকৃত মাদকের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

সর্বশেষ - অন্যান্য