শনিবার , ২৯ জুন ২০২৪ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

অভিজিৎ দেবকে নিয়ে হিন্দি সিনেমা নির্মাণ করবেন

প্রতিবেদক
editor
জুন ২৯, ২০২৪ ১:১৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: টালিউডের বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে পরিচালক অভিজিৎ দক্ষিণী সিনেমা তৈরি করছেন! শুধু তা-ই নয় তিনি নাকি তামিল, তেলেগুতে সিরিজও নির্মাণ করবেন। এমন সংবাদ ছড়ালে পরিচালকের গণমাধ্যমকে বলেন, ‘সবে তো তিনটা বাংলা সিনেমা করেছি। এখনই বাংলা ছাড়ব!’ হাত মিলিয়ে একের পর এক সুপারহিট বাংলা ছবি দিয়েছেন অভিজিৎ। তার প্রজাপতি সিনেমা তো ব্লকবাস্টার।

মিঠুন চক্রবর্তী ও দেবকে একফ্রেমে এনে, রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন অভিজিৎ। হঠাৎই টলিপাড়ায় রটে গেল সেই অভিজিৎ নাকি বাংলা সিনেমা ছেড়ে তামিল, তেলুগু সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। পরিচালক অভিজিৎ জানিয়েছেন, ‘জানি না কেন, এসব রটে গেল। আমি কখনোই, কোথাও এমন কোনো কথা বলিনি। আপাতত বাংলাতেই আছি। বাংলাতেই সিনেমা বানাবো।’

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা দেওয়ার রটনাকে ফুৎকারে উড়িয়ে, অভিজিৎ এক গোপন তথ্য বলা ভালো গোপন স্বপ্নের কথা ফাঁস করলেন। তার কথায়, ‘তামিল, তেলুগু নয়। যদি বানাই তাহলে হিন্দি সিনেমা বানাব। আর সেই সিনেমার নায়ক হবে দেব। এবং প্রযোজক হবেন অতনু রায় চৌধুরী।’ তবে এসব প্ল্যান মগজে থাকলেও, পরিচালক এখন ব্যস্ত ছোটপর্দায় গানের জনপ্রিয় রিয়েলিটি শোয়ের পরিচালনায়।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

লালনগীতি শিল্পী ফরিদা পারভীনের খবর নিয়েছেন খালেদা জিয়া

দীর্ঘ ২২ বছর পর আজ রাজশাহী আসছেন তারেক রহমান

আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি বিষয়ক পর্যালোচনা সভা

‘ধুরন্ধর’-এ অর্ধেক বয়সী নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ রণবীর, বিতর্ক তুঙ্গে!

এসএসএফের প্রশিক্ষণ, অস্ত্র ও সরঞ্জাম আধুনিকায়নের প্রক্রিয়া চলমান : প্রধান উপদেষ্টা

তীব্র তাপপ্রবাহের কারণে ঢাকাসহ ৫ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধ

হাসপাতালে জামায়াত আমিরের পাশে ফখরুল

হামাস ৬ বন্দিকে ছেড়ে দিলেও ৬২০ ফিলিস্তিনিকে মুক্তি দিল না ইসরায়েল

শাহরুখ সপরিবারে ইতালি যাচ্ছেন কেন?